
وَعَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ - رضي الله عنه - قَالَ: أَلْحِدُوا لِي لَحْدًا، وَانْصِبُوا عَلَيَّ اللَّبِنَ نَصْبًا، كَمَا صُنِعَ بِرَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم -. رَوَاهُ مُسْلِمٌ
সা‘দ বিন্ আবূ ওয়াক্কাস থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমার জন্য কবর তৈরী কর এবং এর পাশে কাঁচা ইট খাড়া করে দিবে, যেমনটি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কবরে করা হয়েছিল। [৬১৫] [বুলুগুল মারাম : ৫৭৮]
[[৬১৫] মুসলিম ৯৬৬, নাসায়ী ২০০৭, ২০০৮, ইবনু মাজাহ ১৫৫৬, আহমাদ ১৪৯২, ১৬০৪]
হাদিসের মান : সহিহ হাদিস

وَلِلْبَيْهَقِيِّ عَنْ جَابِرٍ نَحْوُهُ، وَزَادَ: وَرُفِعَ قَبْرُهُ عَنِ الْأَرْضِ قَدْرَ شِبْرٍ. وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
বাইহাকীতে জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বৃদ্ধি করেছেন : তাঁর কবর যমীন হতে এক বিঘৎ পরিমাণ উঁচু করা হয়েছিল। -ইবনু হিব্বান একে সহীহ বলেছেন। [৬১৬] [বুলুগুল মারাম : ৫৭৯]
[[৬১৬] ইবনু হাজার আসকালানী আত্-তালখীসুল হাবীর (২/৬৯৩) গ্রন্থে বলেন, অন্য একটি মুরসাল সানাদে এ হাদীসটি বর্ণিত হয়েছে যার মধ্যে জাবের নেই। আলবানী ইরওয়াউল গালীল (৭৫৬) গ্রন্থে হাদীসটিকে মুনকার ও যঈফ বলেছেন। বাইহাকী সুনানুল কূবরা (৩/৪১১) গ্রন্থে মুরসাল বলেছেন, শওকানী নাইলুল আওত্বার (৪/১৩২) গ্রন্থেও অনুরুপ বলেছেন। যাহাবী তানকীহুত তাহকীক (১/৩১৯) গ্রন্থে একে মুনকাতি বলেছেন। বিন বায বুলুগুল মারামের হাশিয়ায় (৩৬৪) বলেন, হাদীসটি অত্যন্ত দুর্বল আর স্পষ্ট হচ্ছে যে, হাদীসটি জাল। ইবনু হাজার আসকালানী বুলুগুল মারাম (১৬১) গ্রন্থে বলেন হাদীসটি মারফূ ও মাওকূফ হিসেবে বর্ণিত। ইবনু উসাইমীন বুলুগুল মারামের শরাহ (২/৬০৪) তে হাদীসটিকে সহীহ বলেছেন।]
হাদিসের মান : অন্যান্য