(৪৯৯) জানাযা [হাদিসের সীমা (৫৩৪-৫৯৮), সর্বমোট হাদিসঃ ৬৫টি]

পরিচ্ছেদ ৩৯. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ২৩টি]


মৃত ব্যক্তির হাড় ভাঙ্গা হারাম




38821 OK

(৫৭৬)

সহিহ হাদিস

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا; أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «كَسْرُ عَظْمِ الْمَيِّتِ كَكَسْرِهِ حَيًّا» رَوَاهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ عَلَى شَرْطِ مُسْلِمٍ


আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন-মুর্দার হাড় ভাঙ্গা জীবিতের হাড়ভাঙ্গার মতই (মন্দ কার্য) । আবূ দাঊদ হাদীসটি মুসলিমের সানাদের শর্তানুযায়ী। [৬১৩] [বুলুগুল মারাম : ৫৭৬]


[[৬১৩] আবূ দাঊদ ৩২০৭, ইবনু মাজাহ ১৬১৬, আহমাদ ২৩৭৮৭, ২৪১৬৫, ২৪২১৮।]


হাদিসের মান : সহিহ হাদিস



38822 OK

(৫৭৭)

সহিহ হাদিস

وَزَادَ ابْنُ مَاجَهْ مِنْ حَدِيثِ أُمِّ سَلَمَةَ: «فِي الْإِثْمِ»


বর্ণনাকারী থেকে বর্ণিতঃ

ইবনু মাজাহ উম্মু সালামাহ্‌র হাদীস বর্ণনায় একথা বৃদ্ধি করেছেন : (উভয়ই) পাপের কাজ। [৬১৪] [বুলুগুল মারাম : ৫৭৭]


[[৬১৪] ইবনু মাজাহ ১৬১৭। শাইখ সুমাইর আয যুহাইরী বলেন, এটি হাদীসের অংশ নয়, বরং এটি কতিপয় রাবীর নিজস্ব ব্যাখ্যা। ইবনুল মুলকিন তাঁর আল বাদরুল মুনীর (৬/৭৭০) গ্রন্থে এর সনদকে হাসান বলেছেন। ইমাম সুয়ূত্বী আল জামেউস সাগীর (৬২৩২) গ্রন্থে একে হাসান বলেছেন। শাইখ আলবানী ইরওয়াউল গালীল (৭৬৩) গ্রন্থে একে সহীহ বলেছেন। তবে তিনি যঈফুল জামে‘ (৪১৭০১) গ্রন্থে একে দুর্বল বলেছেন। তিনি যঈফ ইবনু মাজাহ (৩১৯) গ্রন্থে বলেন, হাদীসটি দুর্বল তবে (আরবী) কথাটি ছাড়া বাকী কথা সহীহ।]


হাদিসের মান : সহিহ হাদিস