
وَعَنْ أَبِي إِسْحَاقَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ - رضي الله عنه - أَدْخَلَ الْمَيِّتَ مِنْ قِبَلِ رِجْلَيِ الْقَبْرَ، وَقَالَ: هَذَا مِنَ السُّنَّةِ. أَخْرَجَهُ أَبُو دَاوُدَ
আবূ ইসহাক (রাঃ) থেকে বর্ণিতঃ
আবদুল্লাহ্ বিন যায়দ (রাঃ) মুর্দাকে পায়ের দিক দিয়ে কবরে প্রবেশ করিয়েছেন এবং তিনি বলেছেন, এটাই সুন্নাত (সঠিক পদ্ধতি)। [৬১১] [বুলুগুল মারাম : ৫৭৪]
[[৬১১] আবূ দাঊদ ৩২১১।]
হাদিসের মান : সহিহ হাদিস