(৪৯৯) জানাযা [হাদিসের সীমা (৫৩৪-৫৯৮), সর্বমোট হাদিসঃ ৬৫টি]

পরিচ্ছেদ ২৬. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৯টি]


মহিলার জানাযার সলাতে ইমামের দাঁড়ানোর বিবরণ




38805 OK

(৫৬০)

সহিহ হাদিস

وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ - رضي الله عنه - قَالَ: صَلَّيْتُ وَرَاءَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا، فَقَامَ وَسْطَهَا. مُتَّفَقٌ عَلَيْهِ


সামুরাহ ইব্‌নু জুন্‌দাব (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পশ্চাতে আমি এমন এক স্ত্রীলোকের জানাযার সলাত আদায় করেছিলাম, যিনি নিফাস অবস্থায় মারা গিয়েছিলেন। তিনি তার (স্ত্রীলোকটির) মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন। [৫৯৭] [বুলুগুল মারাম : ৫৬০]


[[৫৯৭] বুখারী ২৩২, ১২৩২, মুসলিম ৯৬৪, তিরমিযী ১০২৫, নাসায়ী ৩৯৩, ১৯৭৯, আবূ দাঊদ ৩১৯৫, ইবনু মাজাহ ১৪৯৩, আহমাদ ১৯৬৪৯, ১৯৭০১।]


হাদিসের মান : সহিহ হাদিস