(৪৯৯) জানাযা [হাদিসের সীমা (৫৩৪-৫৯৮), সর্বমোট হাদিসঃ ৬৫টি]

পরিচ্ছেদ ২৫. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৪০টি]


জানাযাতে লোকসংখ্যা অধিক হওয়া মুস্তাহাব




38804 OK

(৫৫৯)

সহিহ হাদিস

وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ :سَمِعْتُ النَّبِيَّ - صلى الله عليه وسلم - يَقُولُ: «مَا مِنْ رَجُلٍ مُسْلِمٍ يَمُوتُ، فَيَقُومُ عَلَى جَنَازَتِهِ أَرْبَعُونَ رَجُلًا، لَا يُشْرِكُونَ بِاللَّهِ شَيْئًا، إِلَّا شَفَّعَهُمُ اللَّهُ فِيهِ» رَوَاهُ مُسْلِمٌ


ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি : যদি কোন মুসলিম মারা যায় আর আল্লাহর সাথে শিরক্ করেনি এমন চল্লিশ জন মুসলিম যদি তার জানাযায় (সলাতের জন্য) দণ্ডায়মান হয়ে তাঁর জন্য শাফা‘আত করে তাহলে অবশ্যই আল্লাহ তা গ্রহণ করেন। [৫৯৬] [বুলুগুল মারাম : ৫৫৯]


[[৫৯৬] মুসলিম ৯৪৮, আহমাদ ২৫০৫।]


হাদিসের মান : সহিহ হাদিস