(৪৯৯) জানাযা [হাদিসের সীমা (৫৩৪-৫৯৮), সর্বমোট হাদিসঃ ৬৫টি]

পরিচ্ছেদ ১৯. [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৪৭টি]


স্বামী স্ত্রীকে গোসল করানো বৈধ




38797 OK

(৫৫২)

সহিহ হাদিস

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا; أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ لَهَا: «لَوْ مُتِّ قَبْلِي فَغَسَّلْتُكِ الْحَدِيثَ رَوَاهُ أَحْمَدُ وَابْنُ مَاجَهْ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ


আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে বলেন, তুমি আমার পূর্বে মারা গেলে আমি তোমাকে গোসল দিব। (এটি দীর্ঘ হাদীসের খণ্ডাংশ)। -ইবনু হিব্বান একে সহীহ বলেছেন। [৫৮৯] [বুলুগুল মারাম : ৫৫২]


[[৫৮৯] সহীহঃ আহমাদ (৬/২২৮), ইবনু মাজাহ ১৪৬৫।]


হাদিসের মান : সহিহ হাদিস



38798 OK

(৫৫৩)

হাসান হাদিস

وَعَنْ أَسْمَاءَ بِنْتِ عُمَيْسٍ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ فَاطِمَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَوْصَتْ أَنْ يُغَسِّلَهَا عَلِيٌّ - رضي الله عنه -. رَوَاهُ الدَّارَقُطْنِيُّ


আসমা বিনতু ‘উমাইশ (রাঃ) থেকে বর্ণিতঃ

ফাতিমা (রাঃ) ‘আলী (রাঃ)-কে তার গোসল দেয়ার জন্য ওয়াসিয়াত করেছিলেন। [৫৯০] [বুলুগুল মারাম : ৫৫৩]


[[৫৯০] হাসান। দারাকুতনী ২/৭৯/১২।]


হাদিসের মান : হাসান হাদিস