(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৬টি]


মহিলাদের জন্য রেশমী কাপড় বৈধ




38773 OK

(৫২৮)

সহিহ হাদিস

وَعَنْ عَلِيٍّ - رضي الله عنه - قَالَ: كَسَانِي النَّبِيُّ - صلى الله عليه وسلم - حُلَّةً سِيَرَاءَ، فَخَرَجْتُ فِيهَا، فَرَأَيْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ، فَشَقَقْتُهَا بَيْنَ نِسَائِي. مُتَّفَقٌ عَلَيْهِ، وَهَذَا لَفْظُ مُسْلِمٍ


আলী (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে এক জোড়া রেশমী কাপড় পরতে দেন। আমি তা পরে বের হই। কিন্তু তাঁর [নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)] মুখমন্ডলে রাগের ভাব আমি লক্ষ্য করি। কাজেই আমি তা আমার পরিবারের মহিলাদের মধ্যে বন্টন করে দেই। -শব্দ বিন্যাস মুসলিমের। [৫৬৫] [বুলুগুল মারাম : ৫২৮]


[[৫৬৫] বুখারী ২৬১৪, ৫৩৬৬, ৫৮৪০, মুসলিম ২০৭১, ৫২৬২।]


হাদিসের মান : সহিহ হাদিস