(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১০টি]


পুরুষের জন্য রেশমী কাপড় পরিধান হারাম




38769 OK

(৫২৪)

সহিহ হাদিস

عَنْ أَبِي عَامِرٍ الْأَشْعَرِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْخَزَّ وَالْحَرِيرَ» رَوَاهُ أَبُو دَاوُدَ، وَأَصْلُهُ فِي الْبُخَارِيِّ


আবু ‘আমির আশ’আরী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন , রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ) বলেছেন , আমার উম্মাতের মধ্যে অবশ্যই এমন কতোগুলা দলের সৃষ্টি হবে, যারা ব্যাভিচার [৫৬০] ও রেশমি কাপড় হালাল মনে করবে,--এর মুল বক্তব্য বুখারীতে রয়েছে । [৫৬১] [বুলুগুল মারাম : ৫২৪]


[[৫৬০] (আরবী) শব্দের অর্থ হচ্ছে (আরবী) তথা যৌনাঙ্গ । এর ভাবার্থ হচ্ছেঃ তারা যিনাকে হালাল করে নিবে। [৫৬১] আবূ দাউদ ৪০৩৯ , বুখারী ৫৫৯০।]


হাদিসের মান : সহিহ হাদিস



38770 OK

(৫২৫)

সহিহ হাদিস

وَعَنْ حُذَيْفَةَ - رضي الله عنه - قَالَ: نَهَى النَّبِيُّ - صلى الله عليه وسلم - أَنْ نَشْرَبَ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ، وَأَنْ نَأْكُلَ فِيهَا، وَعَنْ لُبْسِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ، وَأَنْ نَجْلِسَ عَلَيْهِ. رَوَاهُ الْبُخَارِيُّ


হুযাইফাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন , নাবী (সাল্লাল্লাহি ‘আলাইহি ওয়া সাল্লাম) স্বর্ণ ও রৌপ্যের পাত্রে পানাহার করতে আমাদেরকে নিষেধ করেছেন এবং তিনি মোটা ও চিকন রেশমী বস্ত্র পরিধান করতে ও তাতে উপবেশন করতে নিষেধ করেছেন। [৫৬২] [বুলুগুল মারাম : ৫২৫]


[[৫৬২] বুখারী ৫৪২৬, ৫৬২৬ , ৫৬৩২ , ৫৬৩৩, ৫৬৩৭ , মুসলিম ২০৬৭ , তিরমিযী ১৮৮৭]


হাদিসের মান : সহিহ হাদিস