(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১৪টি]


সলাত ব্যতীত বৃষ্টি প্রার্থনার বিধান ।




38765 OK

(৫২১)

খুবই দুর্বল

وَعَنْ سَعْدٍ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - دَعَا فِي الاسْتِسْقَاءِ: «اللَّهُمَّ جَلِّلْنَا سَحَابًا كَثِيفًا قَصِيفًا دَلُوقًا ضَحُوكًا، تُمْطِرُنَا مِنْهُ رَذَاذًا قِطْقِطًا سَجْلًا، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ» رَوَاهُ أَبُو عَوَانَةَ فِي «صَحِيحِهِ


সা’দ (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বৃষ্টি চাওয়ার (ইসতিকার) সময় এই বলে দু’আ করেছিলেনঃ হে আল্লাহ ! আমাদের এমন মেঘ দাও –যা ঘন , গর্জনকারী , বিদ্যুৎ চমকান মেঘ হয় যা থেকে তুমি আমাদের উপর মুষলধারায় বর্ষণকারী ছোট ও সূক্ষ্ম-ঘন ফোঁটাবিশিষ্ট পর্যাপ্ত বৃষ্টি দিবে–হে প্রবল প্রতাপশালী মহা সন্মানিত । আবু ‘আউওয়ানাহ তাঁর সহীহ গ্রন্থে এ হাদীসটি বর্ণনা করেছেন । [৫৫৭] [বুলুগুল মারাম : ৫২১]


[[৫৫৭] আবু আওয়ানাহ তার সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন । সনদ দুর্বল । আত-তালখীসুল হাবীর ২/৯৯ । শাইখ সুমাইর আয যুহাইর তালখীসুল হাবীর (২/৯৯) গ্রন্থের বরাতে বলেন, এ হাদীসর শব্দগুলা অপরিচিত, আবু আওয়ানা অত্যন্ত নিম্নমানের সনদে এটিকে বর্ণনা করেছেন ।]


হাদিসের মান : খুবই দুর্বল