
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّهُ صَلَّى فِي زَلْزَلَةٍ سِتَّ رَكَعَاتٍ، وَأَرْبَعَ سَجَدَاتٍ، وَقَالَ: هَكَذَا صَلَاةُ الْآيَاتِ. رَوَاهُ الْبَيْهَقِيُّ
ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ভূমিকম্পের সময় ছ’টি রুকূ’ ও চারটি সাজদাহ তে (দু’রাকআত) সলাত আদায় করলেন, এবং তিনি বললেন, এরূপ হচ্ছে-আল্লাহর বিশেষ নিদর্শন প্রকাশকালের সলাত। [বুলুগুল মারাম : ৫১১]
হাদিসের মান : যঈফ হাদিস

وَذَكَرَ الشَّافِعِيُّ عَنْ عَلِيٍّ - رضي الله عنه - مِثْلَهُ دُونَ آخِرِهِ
শাফি’ঈ ‘আলী (রাঃ) থেকে বর্ণিতঃ
অনুরূপ একটি হাদীস উধৃত করেছেন উক্ত হাদীসের শেষাংশ ব্যতীত। [বুলুগুল মারাম : ৫১২]
হাদিসের মান : নির্ণীত নয়