
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - جَهَرَ فِي صَلَاةِ الْكُسُوفِ بِقِرَاءَتِهِ، فَصَلَّى أَرْبَعَ رَكَعَاتٍ فِي رَكْعَتَيْنِ، وَأَرْبَعَ سَجَدَاتٍ. مُتَّفَقٌ عَلَيْهِ، وَهَذَا لَفْظُ مُسْلِمٍ ، وَفِي رِوَايَةٍ لَهُ: فَبَعَثَ مُنَادِيًا يُنَادِي: الصَّلَاةُ جَامِعَةٌ
আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূর্যগ্রহনের সলাতে [৫৪২] তাঁর কিরাআত সশব্দে পাঠ করেন এবং চার রুকু’ ও চার সাজদাহসহ দু’ রাক’আত সলাত আদায় করেন। এটা মুসলিমের শব্দ বিন্যাস। মুসলিমেরই অন্য বর্ননায় আছেঃ নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এ সলাতের জামা’আতের ঘোষনার জন্য ঘোষনাকারী পাঠাতেনঃ (এই বলার জন্য) ‘আসসালাতু জামি’আহ (অর্থঃ) জামা’আতের সাথে সলাতের আদায়ের জন্য (হাজির হও)। [৫৪৩] [বুলুগুল মারাম : ৫০৪]
[[৫৪২] বুখারী এবং মুসলিমে (আরবী) শব্দটির উল্লেখ আছে। [৫৪৩] বুখারী ১০৬৫, ১০৬৬, ১০৪৪, ১০৪৬, ১০৪৭, মুসলিম ৯০১]
হাদিসের মান : সহিহ হাদিস