
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «الْفِطْرُ يَوْمَ يُفْطِرُ النَّاسُ، وَالْأَضْحَى يَوْمَ يُضَحِّي النَّاسُ» رَوَاهُ التِّرْمِذِيُّ
আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,- ঈদুল ফিতর ঐটি যেটিতে জনগণ (রমাজানের সাওম পালনের পর) সওমবিহীন কাটাবে আর ‘ঈদুল আযহা হচ্ছে, যেদিন লোকেরা কুরবানী করে সেদিন। [৫২১] [বুলুগুল মারাম : ৪৮৫]
[[৫২১] তিরমিযী ৮০২, আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন।]
হাদিসের মান : সহিহ হাদিস