(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ৫৭টি]


প্রত্যেক দলের জন্য এক রাক’আত করে ভয়ের সালাত সীমাবদ্ধ করা বৈধ




38722 OK

(৪৮১)

সহিহ হাদিস

وَعَنْ حُذَيْفَةَ: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - صَلَّى في الْخَوْفِ بِهَؤُلَاءِ رَكْعَةً، وَهَؤُلَاءِ رَكْعَةً، وَلَمْ يَقْضُوا. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ


হুযাইফাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ভয়ের অবস্থায় (দু’দলের মধ্যে) একদলকে এক রাক’আত ও অপর দলকে এক রাক’আত পড়িয়েছিলেন। তারা ঐ সালাত (আর) পূর্ণ করেননি। - আহমাদ, আবূ দাঊদ ও নাসায়ী, ইবনু হিব্বান একে সহীহ বলেছেন। [৫১৭] [বুলুগুল মারাম : ৪৮১]


[[৫১৭] আহমাদ আবূ দাঊদ ১২৪৬, নাসায়ী ১৫২৯, ১৫৩০]


হাদিসের মান : সহিহ হাদিস



38723 OK

(৪৮২)

সহিহ হাদিস

وَمِثْلُهُ عِنْدَ ابْنِ خُزَيْمَةَ: عَنِ ابْنِ عَبَّاسٍ


বর্ণনাকারী থেকে বর্ণিতঃ

ইবনু খুযাইমাহ হতে ইবনু ‘আব্বাস হতে অনুরূপ একটি হাদীস বর্ণিত আছে। [৫১৮] [বুলুগুল মারাম : ৪৮২]


[[৫১৮] সহীহ ইবনু খুযাইমাহ ১৩৪৪]


হাদিসের মান : সহিহ হাদিস



38724 OK

(৪৮৩)

যঈফ হাদিস

وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «صَلَاةُ الْخَوْفِ رَكْعَةٌ عَلَى أَيِّ وَجْهٍ كَانَ» رَوَاهُ الْبَزَّارُ بِإِسْنَادٍ ضَعِيفٍ


ইবনু ‘উমার(রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- যে কোন পদ্ধতিতে হোক না কেন ভয়ের সময়ের সালাত হচ্ছে এক রাক’আত। - বাযযার দুর্বল সানাদে। [৫১৯] [বুলুগুল মারাম : ৪৮৩]


[[৫১৯] মুনকারঃ বাযযার ৬৭৮। ইমাম শওকানী তাঁর নাইলুল আওত্বার (৪/৯) গ্রন্থে বলেন, এর সনদ দুর্বল। ইবনু উসাইমীন তাঁর শরহে বুলুগুল মারাম (২/৩৮৬) গ্রন্থে বলেন, (আরবী) হাদিসের মতন বা মূল কথা মুনকার, সহীহ নয়।]


হাদিসের মান : যঈফ হাদিস