
وَلِلنَّسَائِيِّ مِنْ وَجْهٍ آخَرَ عَنْ جَابِرٍ أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - صَلَّى بِطَائِفَةٍ مِنْ أَصْحَابِهِ رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ صَلَّى بِآخَرِينَ أَيْضًا رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ
জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সাহাবীদের একদলকে দু’রাক’আত সালাত পড়িয়েছিলেন, তারপর সালাম ফিরালেন। তারপর অন্যদলকে দু’রাক’আত সালাত আদায় করালেন, তারপর সালাম ফিরালেন। [৫১৬] [বুলুগুল মারাম : ৪৭৯]
[[৫১৬] নাসায়ী ১৫৫২, ১৫৫৪]
হাদিসের মান : সহিহ হাদিস

وَمِثْلُهُ لِأَبِي دَاوُدَ، عَنْ أَبِي بَكْرَةَ
বর্ণনাকারী থেকে বর্ণিতঃ
আবূ বাকরাহ (রাঃ) হতে দাউদে অনুরূপ আরও একটা হাদিস রয়েছে। [বুলুগুল মারাম : ৪৮০]
হাদিসের মান : সহিহ হাদিস