(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৬৩টি]


যখন শত্রুরা কিবলা ব্যতিত অন্য দিকে হবে তখন সলাতুল খাওফ বা ভইয়-ভীতি অবস্থার সলাত পাঠের পদ্ধতি




38716 OK

(৪৭৫)

সহিহ হাদিস

عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَمَّنْ صَلَّى مَعَ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - يَوْمَ ذَاتِ الرِّقَاعِ صَلَاةَ الْخَوْفِ: أَنَّ طَائِفَةً صَلَّتْ مَعَهُ وَطَائِفَةٌ وِجَاهَ الْعَدُوِّ، فَصَلَّى بِالَّذِينَ مَعَهُ رَكْعَةً، ثُمَّ ثَبَتَ قَائِمًا وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ، ثُمَّ انْصَرَفُوا فَصَفُّوا وِجَاهَ الْعَدُوِّ، وَجَاءَتِ الطَّائِفَةُ الْأُخْرَى، فَصَلَّى بِهِمُ الرَّكْعَةَ الَّتِي بَقِيَتْ، ثُمَّ ثَبَتَ جَالِسًا وَأَتَمُّوا لِأَنْفُسِهِمْ، ثُمَّ سَلَّمَ بِهِمْ. مُتَّفَقٌ عَلَيْهِ، وَهَذَا لَفْظُ مُسْلِمٍ وَوَقَعَ فِي «الْمَعْرِفَةِ» لِابْنِ مَنْدَهْ: عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَنْ أَبِيهِ


সালিহ ইবনু খাওয়াত (রাঃ) এমন একজন সাহাবী থেকে বর্ণিতঃ

যিনি যাতুর রিকা’র যুদ্ধে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর সঙ্গে সলাতুল খাওফ আদায় করেছেন। তিনি বলেছেন, একদল লোক রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর সঙ্গ কাতারে দাঁড়ালেন এবং অপর দলটি থাকলেন শত্রুর সম্মুখীন। এরপর তিনি তাঁর সঙ্গে দাঁড়ানো দলটি নিয়ে এক রাক’আত সলাত আদায় করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। মুক্তাদীগণ তাদের সলাত পূর্ণ করে ফিরে গেলেন এবং শত্রুর সম্মুখে সারিবদ্ধ হয়ে দাঁড়ালেন। এরপর দ্বিতীয় দলটি এলে তিনি তাদেরকে নিয়ে অবশিষ্ট রাক’আত আদায় করে স্থির হয়ে বসে থাকলেন। এরপর মুক্তাদীগন তাদের নিজেদের সলাত সম্পূর্ণ করলে তিনি তাদেরকে নিয়ে সালাম ফিরালেন। শব্দ বিন্যাস মুসলিমের। ইবনু মানদাহ –এর ‘মা’রিফা’ নামক গ্রন্থে ‘সালিহর পিতা (খাওয়াত) হতে হাদীসটি বর্ণিত হয়েছে। [৫১২] [বুলুগুল মারাম : ৪৭৫]


[[৫১২] বুখারী ৪১২৭, ৪১২৯; মুসলিম ৮৪১, ৮৪২, ৮৪৩; তিরমিযী ৫৬৫; নাসায়ী ১৫৩৬, ১৫৩৭, ১৫৫২; আবূ দাঊদ ১২৩৭, ১২৩৮, ১৭৩৯; ইবনু মাজাহ ১২৫৯; মুওয়াত্তা মালেক ৪৪০, ৪৪১।]


হাদিসের মান : সহিহ হাদিস



38717 OK

(৪৭৬)

সহিহ হাদিস

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: غَزَوْتُ مَعَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قِبَلَ نَجْدٍ، فَوَازَيْنَا الْعَدُوَّ، فَصَافَفْنَاهُمْ، فَقَامَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يُصَلِّي بِنَا، فَقَامَتْ طَائِفَةٌ مَعَهُ، وَأَقْبَلَتْ طَائِفَةٌ عَلَى الْعَدُوِّ، وَرَكَعَ بِمَنْ مَعَهُ، وَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ انْصَرَفُوا مَكَانَ الطَّائِفَةِ الَّتِي لَمْ تُصَلِّ فَجَاءُوا، فَرَكَعَ بِهِمْ رَكْعَةً، وَسَجَدَ سَجْدَتَيْنِ، ثُمَّ سَلَّمَ، فَقَامَ كُلُّ وَاحِدٍ مِنْهُمْ، فَرَكَعَ لِنَفْسِهِ رَكْعَةً، وَسَجَدَ سَجْدَتَيْنِ. مُتَّفَقٌ عَلَيْهِ، وَهَذَا لَفْظُ الْبُخَارِيِّ


আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর সঙ্গে নাজ্‌দ এলাকায় যুদ্ধ করেছিলাম। সেখানে আমরা শত্রুর মুখোমুখি কাতারবন্দী হয়ে দাঁড়ালাম। অতঃপর আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাদের নিয়ে সলাত আদায় করলেন। একদল তাঁর সঙ্গে সলাতে দাঁড়ালেন এবং অন্য একটি দল শত্রুর মুখোমুখি অবস্থান করলেন। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সঙ্গে যারা ছিলেন তাঁদের নিয়ে এক রুকু’ ও দু’টি সাজদাহ্‌ করলেন। অতঃপর এ দলটি যারা সলাত আদায় করেনি, তাঁদের স্থানে চলে গেলেন এবং তাঁরা আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর পিছনে এগিয়ে এলেন। তখন আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁদের সঙ্গে এক রুকু’ ও দু’ সাজদাহ্‌ করলেন এবং পরে সালাম ফিরালেন। অতঃপর তাঁদের প্রত্যেকে উঠে দাঁড়ালেন এবং নিজে নিজে একটি রুকু’ ও দু’টি সাজদাহ্‌ (সহ সলাত) শেষ করলেন। শব্দ বিন্যাস বুখারীর। [৫১৩] [বুলুগুল মারাম : ৪৭৬]


[[৫১৩] বুখারী ৯৪২, ৯৪৩, ৪১৩২, ৪১৩৪, ৪৫৩৫; মুসলিম ৮৩৯; তিরমিযী ৫৬৪; নাসায়ী ১৫৩৯, ১৫৪০, ১৫৪২; আবূ দাঊদ ১২৪৩; ইবনু মাজাহ ১২৫৮; আহমাদ ৪১২৪, ৬৩১৫, ৬৩৯৫; মুওয়াত্তা মালেক ৪৪২; দারেমী ১৫২১]


হাদিসের মান : সহিহ হাদিস