(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৬৯টি]


জুমু’‘আর সলাত যাদের উপর আবশ্যক নয় তাদের বর্ণনা




38710 OK

(৪৭০)

সহিহ হাদিস

وَعَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «الْجُمُعَةُ حَقٌّ وَاجِبٌ عَلَى كُلِّ مُسْلِمٍ فِي جَمَاعَةٍ إِلَّا أَرْبَعَةً: مَمْلُوكٌ، وَامْرَأَةٌ، وَصَبِيٌّ، وَمَرِيضٌ» رَوَاهُ أَبُو دَاوُدَ، وَقَالَ: لَمْ يَسْمَعْ طَارِقٌ مِنَ النَّبِيِّ وَأَخْرَجَهُ الْحَاكِمُ مِنْ رِوَايَةِ طَارِقٍ الْمَذْكُورِ عَنْ أَبِي مُوسَى


ত্বরিক বিন শিহাব (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, চার প্রকার লোক ব্যতীত জুমু‘আহ প্রত্যেক মুসলমানের উপর জামাআতে আদায় করা ফরয। [৫০৮]
(চার প্রকার হচ্ছে) : ক্রীতদাস, স্ত্রীলোক, বালক, পীড়িত। -আবূ দাঊদ। তিনি বলেছেন, ত্বরিক নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট থেকে শোনেননি। হাকিম এটি উক্ত ত্বরিকের মাধ্যমে আবূ মূসা (রাঃ) হতে বর্ণনা করেছেন। অতএব, হাদীসটি মাওসুল। [বুলুগুল মারাম : ৪৭০]


[[৫০৮] আবূ দাঊদ ১০৬৭]


হাদিসের মান : সহিহ হাদিস



38711 OK

(৪৭১)

যঈফ হাদিস

وَعَنِ ابْنِ عُمَرَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «لَيْسَ عَلَى مُسَافِرٍ جُمُعَةٌ» رَوَاهُ الطَّبَرَانِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ


ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুসাফিরের জন্য জুমু‘আহ ওয়াজিব নয়। -ত্ববারানী দুর্বল সানাদে। [৫০৯] [বুলুগুল মারাম : ৪৭১]


[[৫০৯] তাবারানী আল আওসাত্ব হাঃ ৮২২।]


হাদিসের মান : যঈফ হাদিস