
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - كَانَ فِي الْخُطْبَةِ يَقْرَأُ آيَاتٍ مِنَ الْقُرْآنِ، وَيُذَكِّرُ النَّاسَ. رَوَاهُ أَبُو دَاوُدَ ,وَأَصْلُهُ فِي مُسْلِمٍ
জাবির বিন সামুরাহ থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খুৎবাতে কুরআন হতে আয়াত পাঠ করে জনগণকে নসীহত করতেন। আবূ দাঊদ আর মুসলিমে এর মূল বক্তব্য রয়েছে। [৫০৭] [বুলুগুল মারাম : ৪৬৯]
[[৫০৭] মুসলিম ৮৬২, ৮৬৬; তিরমিযী ৫০৭; আবূ দাঊদ ১০৯৩, ১০৯৪, ১১০৭; নাসাঈ ১৪১৫, ১৪১৭, ১৪১৮; ইবনু মাজাহ ১১০৫, ১১০৬; আবূ দাঊদ ২০২৮৯। মুসলিমের শব্দ হচ্ছে (আরবী) জাবির বিন সামুরাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সাথে একাধিক জুমু‘আ আদায় করেছি। এতে তাঁর খুতবা ছিল মধ্যম এবং নামায ও ছিল মধ্যম।]
হাদিসের মান : হাসান হাদিস