(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৭২টি]


জুমুআর জন্য (মুসল্লীর) সংখ্যা ( অধিক হওয়া) শর্ত




38707 OK

(৪৬৭)

যঈফ হাদিস

وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - قَالَ: مَضَتِ السُّنَّةُ أَنَّ فِي كُلِّ أَرْبَعِينَ فَصَاعِدًا جُمُعَةً. رَوَاهُ الدَّارَقُطْنِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ


জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, চল্লিশ বা ততোধিক মুসল্লির জন্য জুমু’আহর সলাত (জামা‘আতে) পড়া সিদ্ধ। -দারাকুৎনী দুর্বল সানাদে। [৫০৫] [বুলুগুল মারাম : ৪৬৭]


[[৫০৫] ইমাম সনয়ানী তাঁর সুবুলুস সালাম ২/৮৯ গ্রন্থে বলেন, এ হাদীসের সনদে আব্দুল আযীয বিন আব্দুর রহমান রয়েছে। ইমাম আহমাদ তাঁর সম্পর্কে বলেন, সে হাদীস বর্ণনা করতে উল্টাপাল্টা করত সেই হাদীসগুলো হয় মিথ্যা না হয় বানোয়াট। দারাকুতনী বলেন, সে মুনকারুল হাদীস। ইমাম যাহাবী তানকীহুত তাহকীক (১/২৭৭) গ্রন্থে উক্ত রাবী সম্পর্কে বলেন, মুহাদ্দীসগন তাকে পরিত্যাগ করেছেন। ইমামুদ্দীন ইবনু কাসির তাঁর ইরশাদুল ফকীহ ইলা মা’রিফাতি আদিল্লাতিত তানবীহ (১/১৯৪) গ্রন্থেও উক্ত রাবীকে মাতরুক বলে আখ্যায়িত করেছেন। ইবনু উসাইমীন তাঁর আশ-শারহুল সুমতে’ (৫/৩৮) গ্রন্থে বলেন, হাদীসটি বিশুদ্ধ নয়।]


হাদিসের মান : যঈফ হাদিস