
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله وَعَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ: «فِيهِ سَاعَةٌ لَا يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهُوَ قَائِمٌ يُصَلِّي، يَسْأَلُ اللَّهَ - عز وجل - شَيْئًا إِلَّا أَعْطَاهُ إِيَّاهُ، وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا» مُتَّفَقٌ عَلَيْهِ، وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ: «وَهِيَ سَاعَةٌ خَفِيفَةٌ
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু’আহ্র দিন সম্পর্কে আলোচনা করেন এবং বলেন, এ দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যে কোন মুসলিম বান্দা যদি এ সময় সলাতে দাঁড়িয়ে আল্লাহর নিকট কিছু প্রার্থনা করে, তবে তিনি তাকে অবশ্যই তা দিয়ে থাকেন এবং তিনি হাত দিয়ে ইঙ্গিত করে বুঝিয়ে দিলেন যে, সে মুহূর্তটি খুবই সংক্ষিপ্ত। মুসলিমের রিওয়ায়াতে রয়েছে: নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এটা অতি স্বল্প সময় মাত্র। [৫০১] [বুলুগুল মারাম : ৪৬৩]
[[৫০১] মুসলিম ৮৪২, তিরমিযী ৪৯১, নাসায়ী ১৪৩০, ১৪৩১, ১৪৩২, আবূ দাঊদ ১০৪৬, ইবনু মাজাহ ১১৩৭, আহমাদ ৭১১১, ৭৪২৩, ২৭৫৬৮, মুওয়াত্তা মালেক ২২২, ২৪২, দারেমী ১৫৬৯।]
হাদিসের মান : সহিহ হাদিস

وَعَنْ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ: «هِيَ مَا بَيْنَ أَنْ يَجْلِسَ الْإِمَامُ إِلَى أَنْ تُقْضَى الصَّلَاةُ» رَوَاهُ مُسْلِمٌ، وَرَجَّحَ الدَّارَقُطْنِيُّ أَنَّهُ مِنْ قَوْلِ أَبِي بُرْدَةَ
আবূ বুরদাহ (রাঃ) তাঁর পিতা থেকে বর্ণিতঃ
তিনি বলেন : আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –কে বলতে শুনেছি দু’আ কবুল হবার উক্ত সময়টি হচ্ছে খুত্বাহ্র জন্য ইমামের মিম্বারে বসার সময় হতে সলাত সমাপ্ত হওয়া পর্যন্ত। দারাকুৎনী এটাকে আবূ বুরদাহর নিজস্ব কথা বলে অভিমত ব্যক্ত করেছেন। [৫০২] [বুলুগুল মারাম : ৪৬৪]
[[৫০২] মুসলিম ৮৫৩, আবূ দাঊদ ১০৪৯ সুরুলুস সালাম (২/৮৭) ইমাম সনয়ানী বরেন, হাদীসটি এযতিরাব ও এনকেতার দোষে দুষ্ট। যযীফুল জামে (৬১৩) যয়ীফ আত-তারগীব (৪২৮) আবূ দাঊদ ১০৪৯ গ্রন্থদ্বয়ে আলবানী হাদীসটিকে দুর্বল বলেছেন। হাশীয়া বুলুগুল মারাম (৩০৮) গ্রন্থে বিন বায বলেন, অধিকাংশ রাবীগণ আবূ বুরদা থেকে মাওকুফ হিসেবে বর্ণনা করেছে। মারফু হিসেবে শুধু মাখরামা বিন বুকাইর তার পিতা থেকে বর্ণনা করেছে।]
হাদিসের মান : সহিহ হাদিস

وَفِي حَدِيثِ عَبْدِ اللَّهِ بْنِ سَلَامٍ عِنْدَ ابْنِ مَاجَه
বর্ণনাকারী থেকে বর্ণিতঃ
‘আবদুল্লাহ্ বিন্ সালাম কর্তৃক ইবনু মাজাহ্তে বর্ণিত হয়েছে। [বুলুগুল মারাম : ৪৬৫]
হাদিসের মান : হাসান হাদিস

وَجَابِرٍ عِنْدَ أَبِي دَاوُدَ وَالنَّسَائِيِّ: «أَنَّهَا مَا بَيْنَ صَلَاةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ» وَقَدِ اخْتُلِفَ فِيهَا عَلَى أَكْثَرَ مِنْ أَرْبَعِينَ قَوْلًا، أَمْلَيْتُهَا فِي «شَرْحِ الْبُخَارِيِّ
জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ
উক্ত সময়টি হচ্ছে ‘আসরের সময় হতে সূর্যাস্ত পর্যন্ত।
এ সময়ের ব্যাপারে চল্লিশটিরও অধিক কওল (অভিমত) ব্যক্ত করা হয়েছে। বুখারীর টীকায় আমি এগুলো লিপিবদ্ধ করেছি। [৫০৪] [বুলুগুল মারাম : ৪৬৬]
[[৫০৩] জাবির (রাঃ) এর হাদীস- রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ জুমুআর দিন বার ঘণ্টা। এর মধ্যে কোন মুসলমান বান্দা আল্লাহর কাছে কোন কিছু চায় তবে তিনি নিজেই তা দেন। তাই তোমরা আসরের পর তা অন্বেষণ কর। [৫০৪] নাসায়ী ১৩৮৯, আবূ দাউদ ১০৪৮, ইবনু মাজাহ ১১৩৯]
হাদিসের মান : হাসান হাদিস