
وَعَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ - رضي الله عنه - قَالَ: صَلَّى النَّبِيُّ - صلى الله عليه وسلم – الْعِيدَ ثُمَّ رَخَّصَ فِي الْجُمُعَةِ، فَقَالَ: «مَنْ شَاءَ أَنْ يُصَلِّيَ فَلْيُصَلِّ» رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا التِّرْمِذِيَّ، وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ
যায়দ ইবন আর্কাম্ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঈদের সলাত আদায় করে (ঐ দিনের) জুমআহর সলাতের ছাড় দিয়ে বললেন, যার ইচ্ছা হয় সে জুমু’আহ আদায় করবে। - ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন। [৪৯৭] [বুলুগুল মারাম : ৪৫৯]
[[৪৯৭] আবূ দাঊদ ১০৭০, নাসায়ী ১৫৯১, ইবনু মাজাহ ১৩৭০, দারিমী ১৬১২।]
হাদিসের মান : সহিহ হাদিস