(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৮২টি]


জুমু’আর সলাতে কোন সূরা পড়তে হয়




38697 OK

(৪৫৭)

সহিহ হাদিস

وَعَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - كَانَ يَقْرَأُ فِي صَلَاةِ الْجُمُعَةِ سُورَةَ الْجُمُعَةِ، وَالْمُنَافِقِينَ. رَوَاهُ مُسْلِمٌ


ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমুআহ্‌র সলাতে সূরা আল-জুমু‘আহ ও সূরা আল্‌ মুনাফিকূন পাঠ করতেন। [৪৯৫] [বুলুগুল মারাম : ৪৫৭]


[[৪৯৫] মুসলিম ৮৭৯, তিরমিযী ৫২০, নাসায়ী ৯৫৬, ১৪২১, আবূ দাঊদ ১০৪৭, ১০৭৪, ইবনু মাজাহ ৮২১, আহমাদ ১৯৯৪, ২৪৫২, ২৭৯৬।]


হাদিসের মান : সহিহ হাদিস



38698 OK

(৪৫৮)

সহিহ হাদিস

وَلَهُ عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ: كَانَ يَقْرَأُ فِي الْعِيدَيْنِ وَفِي الْجُمُعَةِ: بِـ {سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى}، و {هَلْ أَتَاكَ حَدِيثُ الْغَاشِيَةِ


নু’মান বিন্‌ বাশীর (রাঃ) থেকে বর্ণিতঃ

দু ‘ঈদের সলাতে ও জুমুআহর সলাতে ‘সাব্বি হিস্‌মা রাব্বিাকাল আ’লা’ ও ‘হাল আতাকা হাদিসুল গ্বাশিয়্যাহ’ সূরা দু’টি তিলাওয়াত করতেন। [৪৯৬] [বুলুগুল মারাম : ৪৫৮]


[[৪৯৬] মুসলিম ৮৭৮, তিরমিযী ৫৩৩, নাসায়ী ১৪২৩, ১৪২৪, আবূ দাঊদ ১১২২, ১১২৩, ইবনু মাজাহ ১১১৯, ইবনু মাজাহ ১৭৯১৪, ১৭৯১৬, ১৭৯৪২, মুওয়াত্তা মালেক ২৪৭, দারেমী ১৫৬৬, ১৫৬৭, ১৫৬৮।]


হাদিসের মান : সহিহ হাদিস