
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - كَانَ يَخْطُبُ قَائِمًا، ثُمَّ يَجْلِسُ، ثُمَّ يَقُومُ فَيَخْطُبُ قَائِمًا، فَمَنْ أَنْبَأَكَ أَنَّهُ كَانَ يَخْطُبُ جَالِسًا، فَقَدْ كَذَبَ. أَخْرَجَهُ مُسْلِمٌ
জাবির বিন সামূরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়িয়ে খুতবাহ্ দেয়ার পর (মিম্বারের) উপরেই বসতেন, তারপর পুন: দাঁড়িয়ে খুত্বাহ দিতেন। অতএব যে সংবাদ দিবে তিনি বসে খুতবাহ্ দিতেন সে অবশ্যই মিথ্যা বলল। [৪৮৮] [বুলুগুল মারাম : ৪৫০]
[[৪৮৮] বুখারী ৮৬২, তিরমিযী ৫০৮, নাসায়ী ১৪১৫, ১৪১৭, ১৪১৮, আবূ দাউদ ১০৯৪, ১০০১, ইবনু মাজাহ ১১০৫, ১১০৬, আহমাদ ২০২৮৯, ২০৩০৬, ২০৩২২, দারেমী ১৫৫৭, ১৫৫৯, পূর্ণাঙ্গ হাদীসঃ আল্লাহর শপথ! আমি তাঁর সাথে দুই হাজারেরও অধিক সলাত পড়েছি।]
হাদিসের মান : সহিহ হাদিস