(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৯৩টি]


নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে জুমু‘আর সলাত আদায়ের সময়




38686 OK

(৪৪৬)

সহিহ হাদিস

وَعَنْ سَلَمَةَ بْنِ الْأَكْوَعِ - رضي الله عنه - قَالَ: كُنَّا نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - الْجُمُعَةَ، ثُمَّ نَنْصَرِفُ وَلَيْسَ لِلْحِيطَانِ ظِلٌّ نَسْتَظِلُّ بِهِ. مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ وَفِي لَفْظٍ لِمُسْلِمٍ: كُنَّا نُجَمِّعُ مَعَهُ إِذَا زَالَتِ الشَّمْسُ، ثُمَّ نَرْجِعُ، نَتَتَبَّعُ الْفَيْءَ


সালামাহ ইবনু আকওয়াহ (রহঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমরা নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে জুমু‘আহ্‌র সলাত আদায় করে যখন বাড়ি ফিরতাম তখনও প্রাচীরের ছায়া পড়ত না, যে ছায়ায় আশ্রয় নেয়া যেতে পারে। শব্দ বিন্যাস বুখারীর।
মুসলিমের শব্দ বিন্যাসে আছেঃ আমরা সূর্য পশ্চিমে ঢলে যাবার পর তাঁর সঙ্গে জুমু‘আহ্‌র সলাত আদায় করতাম। তারপর ফিরার সময় ছায়া খুঁজতাম। [৪৮৪] [বুলুগুল মারাম : ৪৪৬]


[[৪৮৪] বুখারী ৪১৬৮, মুসলিম ৮৬০, নাসায়ী ১৩৯১, আবূ দাঊদ ১৮০৫, ইবনু মাজাহ ১১০০, আহমাদ ১৬১১১, দারেমী ১৫৪৬]


হাদিসের মান : সহিহ হাদিস



38687 OK

(৪৪৭)

সহিহ হাদিস

وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: مَا كُنَّا نَقِيلُ وَلَا نَتَغَدَّى إِلَّا بَعْدَ الْجُمُعَةِ. مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ وَفِي رِوَايَةٍ: فِي عَهْدِ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم


সাহল ইবনু সা’দ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি আরো বলেছেন, জুমু‘আহ (সালাতের) পরই আমরা কায়লূলাহ (দুপুরের শয়ন ও হালকা নিদ্রা) এবং দুপুরের আহার্য গ্রহণ করতাম। (শব্দ বিন্যাস মুসলিমের) ভিন্ন একটি বর্ণনায় আছে: নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর যামানায় (এরূপ করতাম)। [৪৮৫] [বুলুগুল মারাম : ৪৪৭]


[[৪৮৫] বুখারী ৯৩৯, ৯৩৮, ৯৪১, ২৩৪৯, ৫৪০৩, ৬২৪৮, মুসলিম ৮৫৯, তিরমিযী ৫২৫, ইবনু মাজাহ ১০৯৯। আর এটা মুসলিম শরীফে আলী বিন হুজরের রিওয়ায়াত।]


হাদিসের মান : সহিহ হাদিস