
وَعَنْ جَابِرٍ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «خَيْرُ أُمَّتِي الَّذِينَ إِذَا أَسَاءُوا اسْتَغْفَرُوا، وَإِذَا سَافَرُوا قَصَرُوا وَأَفْطَرُوا» أَخْرَجَهُ الطَّبَرَانِيُّ فِي «الْأَوْسَطِ» بِإِسْنَادٍ ضَعِيفٍ ،وَهُوَ فِي مُرْسَلِ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عِنْدَ الْبَيْهَقِيِّ مُخْتَصَرٌ
জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন-আমার উম্মাতের মধ্যে উত্তম তারাই যারা মন্দ কাজ করে ফেললে ক্ষমা প্রার্থনা করে। আর যখন সফর করে তখন সলাত ক্বসর করে ও রোযা মুক্ত অবস্থায় থাকে। -ত্ববারানী এটি আওসাত নামক গ্রন্থে দুর্বল সানাদে বর্ণনা করেছেন এবং সাঈদ বিন মুসাইয়্যিবের মুরসাল হাদীসরূপে বাইহাকীতে এটা সংক্ষিপ্তাকারে সঙ্কলিত হয়েছে।[৪৮১] [বুলুগুল মারাম : ৪৪১]
[[৪৮১] সহীহুল জামে ২৯০১, সিলসিলা যয়ীফা ৩৫৭১, গ্রন্থ দ্বয়ে আলবানী হাদীসটিকে দুর্বল আখ্যায়িত করেছেন। শরহ বুলুগুল মারাম (২/১৩৫) গ্রন্থে ইবনু উসাইমিন বলেন, হাদীসটি দুর্বল তবে এর অর্থ সহীহ। আল জামিউস স্বগীর (১৪৬২) গ্রন্থে সুয়ূতী, ও সবুলুস সালাম (২/৭০) গ্রন্থে সানয়ানী, হাদীসটিকে যয়ীফ বলেছেন। মাজমাউয যাওয়াওদ (২/১৬০) গ্রন্থে ইমাম হায়সামী বলেন এই হাদীসে ইবনু লাহিয়া সে বিতর্কিত। মাত্তাফে কাতুল খবর আল খবর (২/৪৬) গ্রন্থে ও ইবনু হাজার আসকালানী উক্ত রাবীকে বিতর্কিত হিসেবে চিহ্নিত করেছেন। তবে তিনি বলেন আমি এর শাহিদ মারাসিলে সাইদ বিন মুসাইয়িবে পেয়েছি।]
হাদিসের মান : যঈফ হাদিস