(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ১০৫টি]


যে ব্যক্তি কোন প্রয়োজনে সফরে আছে, কিন্তু তার সময়সীমা নির্দিষ্ট করতে পারছে না তা বিধান




38674 OK

(৪৩৫)

যঈফ হাদিস

وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: أَقَامَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - تِسْعَةَ عَشَرَ يَوْمَاً يَقْصُرُ، وَفِي لَفْظٍ: بِمَكَّةَ تِسْعَةَ عَشَرَ يَوْمًا. رَوَاهُ الْبُخَارِيُّ وَفِي رِوَايَةٍ لِأَبِي دَاوُدَ: سَبْعَ عَشْرَةَ وَفِي أُخْرَى: خَمْسَ عَشْرَةَ


ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একদা সফরে ঊনিশ দিন পর্যন্ত অবস্থান কালে সলাত ক্বাসর করেন। অন্য শব্দেঃ ‘মক্কায় ঊনিশ দিন’ (অবস্থানকালে) । আবূ দাউদের বর্ণনায় আছে সতের দিন’। অন্য বর্ণনায় আছে – পনের দিন’। [৪৭৫] [বুলুগুল মারাম : ৪৩৫]


[[৪৭৫] বুখারী ১০৮০, ৪২৯৮, ৪৩০০, তিরমিযী ৫৪৯, ইবনু মাজাহ ১০৭৫, আবূ দাঊদ ১২৩০, হাদীসের প্রথম অংশটুকু বুখারী (১০৮০) নম্বর হাদীসে রয়েছে, আর দ্বিতীয় অংশটুকু (৪২৯৮) নম্বর হাদীসে রয়েছে। তবে আবূ দাঊদের ১২৩০ নং হাদীসে ১৭ দিন, ১২৩১ নং হাদীসে ১৫ দিন, ১২৩২ নং হাদীসে ১৭ দিন উল্লেখ রয়েছে, যে গুলোকে হাদীস বেত্তাগণ সহীর বিপরীত বলে মন্তব্য করেছেন। ইমাম বাইহাকী বলেন ১৭ দিন কথাটি ঠিক নয়। বিশুদ্ধ বর্ণনা হয়েছে ১৯ দিন। সুনানে আল কুবরা বাইহাকী ৩ খণ্ড ১৫১ পৃষ্ঠা, নাসায়ীতে বর্ণিত (১৪৫৩) বর্ণিত হাদীসে ১৫ দিনের কথা উল্লেখ থাকলেও হাদীসটিতে (আরবী) রয়েছে। তার সম্পর্কে (আরবী) তারা দুইজন বলেন তার হাদীস পরিত্যাগ করা হয়েছে।]


হাদিসের মান : যঈফ হাদিস



38675 OK

(৪৩৬)

যঈফ হাদিস

وَلَهُ عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ: ثَمَانِيَ عَشْرَةَ


বর্ণনাকারী থেকে বর্ণিতঃ

আবূ দাঊদ ‘ইম্‌রান্‌ বিন্‌ হুসাইনের বর্ণনায় আছে-‘আঠারো দিন’। [৪৭৬] [বুলুগুল মারাম : ৪৩৬]


[[৪৭৬] ইমরান বিন হুসাইন, ইমাম জয়লায়ী হাদিসটিকে যইফ বলেছেন। (আরবী) ২য় খণ্ড ১৮৪ পৃষ্ঠা। ইমাম নববী তাঁর আল মাজমূ’ (৪/৩৬০) গ্রন্থে বলেন, এর সনদে এমন বর্ণনাকারী রয়েছেন যার হাদীস গ্রহণযোগ্য নয়। শাইখ সুমাইর আয যুহাইরী বলেন, এর সনদে আলী বিন যায়দ বিন যাদআন রয়েছেন, তিনি দুর্বল।]


হাদিসের মান : যঈফ হাদিস



38676 OK

(৪৩৭)

সহিহ হাদিস

وَلَهُ عَنْ جَابِرٍ: أَقَامَ بِتَبُوكَ عِشْرِينَ يَوْمًا يَقْصُرُ الصَّلَاةَ. وَرُوَاتُهُ ثِقَاتٌ، إِلَّا أَنَّهُ اخْتُلِفَ فِي وَصْلِهِ


জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ

তাবূকে তিনি বিশ দিন অবস্থান করেছেন এবং সলাত কসর আদায় করেছেন। হাদীসটির সকল রাবী সিকা (নির্ভরযোগ্য)। তবে এর মাওসুল হবার ব্যাপারে মতভেদ রয়েছে। [৪৭৭] [বুলুগুল মারাম : ৪৩৭]


[[৪৭৭] আবূ দাঊদ ১২৩৫, আহমাদ ১৩৭২৬। খুলাসা (২/৭৩৩) গ্রন্থে ইমাম নাবাবী বলেন, এর সনদ সহীহ, কারণ তা বুখারী মুসলিমের সনদের শর্তে। আদদেরায়া (১/২১২) গ্রন্থে ইবনু হাজার বলেন, এর সকল রাবী বিশ্বস্ত আবূ দাঊদ ও অন্যরা বলেন মামার এককভাবে মারফূ হিসেবে বর্ণনা করেন।]


হাদিসের মান : সহিহ হাদিস