
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «إِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ تُؤْتَى رُخَصُهُ كَمَا يَكْرَهُ أَنْ تُؤْتَى مَعْصِيَتُهُ» رَوَاهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ، وَابْنُ حِبَّانَ ، وَفِي رِوَايَةٍ: «كَمَا يُحِبُّ أَنْ تُؤْتَى عَزَائِمُهُ»
ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ্ তাআলা তাঁর অবকাশ দেয়া কাজগুলো কার্যকরী হওয়া পছন্দ করেন। যেমন তিনি তাঁর অবাধ্যতাকে অপছন্দ করেন।–আহ্মাদ । ইবনু খুযাইমাহ ও ইবনু হিব্বান একে সহীহ্ বলেছেন, ভিন্ন একটি বর্ণনায় আছেঃ যেমন তিনি তাঁর বিশেষ নির্দেশগুলো কার্যকর হওয়াকে পছন্দ করেন। [৪৭২] [বুলুগুল মারাম : ৪৩২]
[[৪৭২] হাদীস সহীহ । ইবনূ হিব্বান (হাঃ ৩৫৪) তা বর্ণনা করেছেন। বর্ণনাকারী হলেনঃ আবদূল্লাহ বিন আব্বাস (রাঃ) ।]
হাদিসের মান : সহিহ হাদিস