(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১১৪টি]


ফাসিক ব্যক্তির ইমামতি বৈধ




38665 OK

(৪২৭)

যঈফ হাদিস

وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «صَلُّوا عَلَى مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَصَلُّوا خَلْفَ مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ» رَوَاهُ الدَّارَقُطْنِيُّ بِإِسْنَادٍ ضَعِيفٍ


ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি “লা-ইলাহা ইল্লাল্‌লাহু” কালিমা পাঠ করেছে তার জানাযার সলাত আদায় কর। আর যে ব্যক্তি “লা-ইলাহা ইল্লাহ্‌লাহু” কালিমা পাঠ করছে তার পেছনে (মুক্তাদী হয়ে) সলাত আদায় করবে।– দারাকুৎনী দুর্বল সানাদে। [৪৬৮] [বুলুগুল মারাম : ৪২৭]


[[৪৬৮] দারাকুতনি ২/৫২। আল কামিল ফিয যূয়াফা (৩/৪৭৮) গ্রন্থে ইবনু আদী হাদিসটি বানোয়াট বলে আখ্যা দিয়েছেন। আল ওহম ওয়াল ইহাম (৫/৬৮৫) গ্রন্থে ইবনু কাত্তান বলেন সনদে একজন রাবী কাযযাব (মিথ্যাবাদী) রয়েছে। এ ছাড়া ফাতাওয়া মূর আলাদ্দার (১৪/৪৪) গ্রন্থে বিন বায আল আল জামিউস স্বাগীর (৫০৩০) গ্রন্থে ইমাম সুয়ূত্বী ইরওয়াউল গালীল (৭২০) ও যয়ীফুল জামে (৩৪৮৩) গ্রন্থে আলবানী দুর্বল আখ্যায়িত করেছেন।]


হাদিসের মান : যঈফ হাদিস