(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১১৬টি]


অন্ধ ব্যক্তির ইমামতির বিধান




38663 OK

(৪২৫)

হাসান হাদিস

وَعَنْ أَنَسٍ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - اسْتَخْلَفَ ابْنَ أُمِّ مَكْتُومٍ، يَؤُمُّ النَّاسَ، وَهُوَ أَعْمَى. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ


আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইবনু উম্মু মাকতুম অন্ধ সাহাবীকে লোকেদের ইমামতি করার জন্য (মাদীনায়) তার স্থলাভিষিক্ত করেছিলেন। [৪৬৬] [বুলুগুল মারাম : ৪২৫]


[[466] আবূ দাউদ এবং আহমাদ এর বর্ণনায় হাদীসটি হাসান সনদে বর্ণিত হলেও পরবর্তী শাহেদ হাদীস থাকার কারণে হাদীসটি সহিহ ।]


হাদিসের মান : হাসান হাদিস



38664 OK

(৪২৬)

সহিহ হাদিস

وَنَحْوُهُ لِابْنِ حِبَّانَ: عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا


বর্ণনাকারী থেকে বর্ণিতঃ

ইবনু হিব্বানেও আয়িশা (রাঃ) হতে অনুরূপ একটি হাদীস বর্ণিত আছে। [৪৬৭] [বুলুগুল মারাম : ৪২৬]


[[৪৬৭] ইবনু হিব্বান ২১৩৪, ২১৩৫। হাদীসটি সহীহ। ইবনু হিব্বান তা বর্ণনা করেছেন । আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) লোকদের ইমামতি করার জন্য ইবনু উম্মি মাকতুমকে মদীনায় রেখে গিয়েছিলেন ।]


হাদিসের মান : সহিহ হাদিস