
وَعَنْ أَبِي بَكْرَةَ - رضي الله عنه - أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ - صلى الله عليه وسلم - وَهُوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ، فَقَالَ لَهُ النَّبِيُّ - صلى الله عليه وسلم -: «زَادَكَ اللَّهُ حِرْصًا وَلَا تَعُدْ» رَوَاهُ الْبُخَارِيُّ
আবূ বাক্রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এমন অবস্থায় পৌঁছলেন যে, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন রুকূ’তে ছিলেন। তখন কাতার পর্যন্ত পৌছার পূর্বেই তিনি রুকূ’তে চলে যান। (এ ঘটনা নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট ব্যক্ত করা হলে) তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন, আল্লাহ তা'আলা তোমার আগ্রহকে আরও বাড়িয়ে দিন। তবে এ রকম আর করবে না।
আবূ দাউদ বৃদ্ধি করেছেনঃ তিনি সলাতের সারি পর্যন্ত না পৌঁছে রুকূ করেন, অতঃপর রুকূর অবস্থায় এগিয়ে গিয়ে সারিতে সামিল হন। [৪৫৯] [বুলুগুল মারাম : ৪১৮]
[[৪৫৯] বুখারী ৭৮৩, নাসায়ী ৮৭১, আবূ দাউদ ৬৮৩, ৬৮৪, আহমাদ ১৯৮৯২, ১৯৯২২, ১৯৯৯৪। আবূ দাউদের বর্ণনায় রয়েছে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, (আরবী) তোমাদের মধ্যে কে কাতারে না পৌঁছে রুকু আরম্ভ করে, অতঃপর এ অবস্থায় কাতারে শামিল হয়?]
হাদিসের মান : সহিহ হাদিস

وَعَنْ وَابِصَةَ بْنِ مَعْبَدٍ - رضي الله عنه - أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - رَأَى رَجُلًا يُصَلِّي خَلْفَ الصَّفِّ وَحْدَهُ، فَأَمَرَهُ أَنْ يُعِيدَ الصَّلَاةَ. رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ، وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
ওয়াসিবাহ বিন মা’বাদ জুহানী (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একজন লোককে একাকী সারির পেছনে সলাত আদায় করতে দেখেছিলেন, ফলে তাকে তিনি পুনরায় সলাত আদায় করার আদেশ দিলেন। আহমদ, আবূ দাউদ, তিরমিযী (তিনি হাদীসটিকে হাসানও বলেছেন) এবং ইবনু হিব্বান সহীহ বলেছেন। [৪৬০] [বুলুগুল মারাম : ৪১৯]
[[৪৬০] আবূ দাউদ ৬৮২, তিরমিযী ২৩০, ২৩১, ইবনু মাজাহ ১০০৪, আহমাদ ১৭৫৩৯, দারেমী ১২৮৫]
হাদিসের মান : সহিহ হাদিস

وَزَادَ الطَّبَرَانِيُّ مِنْ حَدِيثِ وَابِصَةَ: «أَلَا دَخَلْتَ مَعَهُمْ أَوِ اجْتَرَرْتَ رَجُلًا?»
বর্ণনাকারী থেকে বর্ণিতঃ
তুবারানীতে উক্ত ওয়াবিসাহ কর্তৃক বর্ণিত হাদীসে আরও আছে, কোন সারিতে ঢুকে যাওনি কেন বা একজন সলাত আদায়কারীকে (পূর্বের সারি হতে) পেছনে টেনে নেওনি কেন? [৪৬১] [বুলুগুল মারাম : ৪২০]
[[৪৬১] আবু দাউদ ৬৮২, তিরমিযী ২৩০, ২৩১, ইবনু মাজাহ ১০০৪, আহমাদ ১৭৫৩৯, দারেমী ১২৮৫। হাদিসটি সহিহ তবে ত্ববারানির অতিরিক্ত অংশ জঈফ, তাওযিহুল আহকাম ২/৫০৬-৫০৭]
হাদিসের মান : অন্যান্য

وَلَهُ عَنْ طَلْقٍ: «لَا صَلَاةَ لِمُنْفَرِدٍ خَلْفَ الصَّفِّ»
বর্ণনাকারী থেকে বর্ণিতঃ
ইবনু হিব্বান ত্বল্ক্ হতে অন্য এক হাদীসে বর্ণনা করেছেন, “সারির পেছনে একাকী দাড়ানো ব্যক্তির সলাত হয় না। [৪৬২] [বুলুগুল মারাম : ৪২১]
[[৪৬২] ইবনু হিব্বান ২২০২। ইবনু হিব্বানে রয়েছে, আলী বিন শাইবান (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে এসে তাঁর পিছনে সালাত আদায় করলাম। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সালাত শেষ করলেন তখন তিনি দেখলেন, একজন লোক পিছনের কাতারে একাকী সলাত আদায় করছে। তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সালাত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন। অতঃপর নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন, তুমি তোমার সলাত পুনরায় পড়। কেননা কাতারের পিছনে একাকী সলাত আদায়কারীর সালাত সিদ্ধ হয় না।]
হাদিসের মান : অন্যান্য