(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১৩২টি]


দাঁড়াতে অক্ষম ব্যক্তির পিছনে সালাত আদায় করার বিধান ও পদ্ধতি




38647 OK

(৪০৯)

সহিহ হাদিস

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا -فِي قِصَّةِ صَلَاةِ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - بِالنَّاسِ، وَهُوَ مَرِيضٌ- قَالَتْ: فَجَاءَ حَتَّى جَلَسَ عَنْ يَسَارِ أَبِي بَكْرٍ، فَكَانَ يُصَلِّي بِالنَّاسِ جَالِسًا وَأَبُو بَكْرٍ قَائِمًا، يَقْتَدِي أَبُو بَكْرٍ بِصَلَاةِ النَّبِيِّ - صلى الله عليه وسلم -، وَيَقْتَدِي النَّاسُ بِصَلَاةِ أَبِي بَكْرٍ. مُتَّفَقٌ عَلَيْهِ


আয়িশা (রাঃ) হতে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- থেকে বর্ণিতঃ

রোগাক্রান্ত অবস্থায় লোকেদের ইমামতি করার ঘটনা সম্বন্ধে বর্ণিত। তিনি বলেনঃ তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এসে আবূ বাক্‌রের বাম দিকে বসে গেলেন, বসে বসেই লোকদের সালাত আদায় করাতে লাগলেন আর আবু বাক্‌র দাঁড়িয়ে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ইকতিদা (অনুসরণ) করতে লাগলেন আর লোকেরা আবূ বাক্‌রের ইকতিদা (অনুসরণ) করতে লাগল। [৪৫০] [বুলুগুল মারাম : ৪০৯]


[[৪৫০] বুখারী ৭১৩, মুসলিম ৪১৮, তিরমিযী ৩৬৭২, ইবনু মাজাহ ১২৩২, ১২৩৩, আহমাদ ৫১১৯, ২৩৫৮৩, মুওযাত্তা মালেক ৪১৪, দারেমী ১২৫৭]


হাদিসের মান : সহিহ হাদিস