(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১৩৯টি]


আযান শুনতে পায় এমন ব্যক্তির জামা'আতে উপস্থিতি ওয়াজিব




38640 OK

(৪০২)

সহিহ হাদিস

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه قَالَ: أَتَى النَّبِيَّ - صلى الله عليه وسلم - رَجُلٌ أَعْمَى فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ! لَيْسَ لِي قَائِدٌ يَقُودُنِي إِلَى الْمَسْجِدِ، فَرَخَّصَ لَهُ، فَلَمَّا وَلَّى دَعَاهُ، فَقَالَ: «هَلْ تَسْمَعُ النِّدَاءَ بِالصَّلَاةِ» ? قَالَ: نَعَمْ. قَالَ: «فَأَجِبْ» رَوَاهُ مُسْلِمٌ


আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, একজন অন্ধলোক (‘আবদুল্লাহ বিন উম্মু মাক্‌তুম) নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে এসে বললেন - হে আল্লাহর রাসূল! মাসজিদে নিয়ে যাওয়ার মত আমার কোন লোক নেই । এটা শুনে তিনি তাকে (জামা'আতে হাজির হওয়া হতে) অব্যাহতি দিলেন । যখন লোকটি ফিরে গেল তখন তাকে ডেকে বললেন, তুমি কি সলাতের আযান শুনতে পাও ? লোকটি বললেন হ্যাঁ, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, `তবে তুমি আযানে সাড়া দাও ।` (অর্থাৎ আযানের ডাকে জামা'আতে হাজির হও) । [৪৪৩] [বুলুগুল মারাম : ৪০২]


[[৪৪৩] মুসলিম ৬৫৩, নাসায়ী ৮৫০]


হাদিসের মান : সহিহ হাদিস