
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يُصَلِّي الضُّحَى أَرْبَعًا، وَيَزِيدُ مَا شَاءَ اللَّهُ. رَوَاهُ مُسْلِمٌ
আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) চাশতের সালাত ৪ রাকাত আদায় করতেন এবং আল্লাহর ইচ্ছায় কিছু বেশিও আদায় করতেন। [৪৩২] [বুলুগুল মারাম : ৩৯১]
[[৪৩২] মুসলিম ৭১৯, ইবনু মাজাহ ১৩৮১, আহমাদ ২৩৯৩৫, ২৪১১৭]
হাদিসের মান : সহিহ হাদিস

وَلَهُ عَنْهَا: أَنَّهَا سُئِلَتْ: هَلْ كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يُصَلِّي الضُّحَى? قَالَتْ: لَا، إِلَّا أَنْ يَجِيءَ مِنْ مَغِيبِهِ
আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি জিজ্ঞাসিত হয়েছিলেন- আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি যোহা বা চাশতের সালাত আদায় করতেন? তিনি বলেন- না; তবে তিনি কোন সফর থেকে বাড়ি ফিরলে তা আদায় করতেন। [৪৩৩] [বুলুগুল মারাম : ৩৯২]
[[৪৩৩] মুসলিম ৭১৭, নাসায়ী ২১৮৪, ২১৮৫, আবূ দাঊদ ১২৯২। পুর্নাঙ্গ হাদীসটি হচ্ছে, যদি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন আমাল পরিত্যাগ করতে চান অথচ তিনি তা করতে পছন্দ করেন, তিনি এই আশংকায় তা পরিত্যাগ করেন যে, লোকেরা এই আমালটি করা শুরু করবে অতঃপর তা তাদের উপর ফরয হয়ে যাবে।]
হাদিসের মান : সহিহ হাদিস

وَلَهُ عَنْهَا: مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يُصَلِّي سُبْحَةَ الضُّحَى قَطُّ، وَإِنِّي لَأُسَبِّحُهَا
আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে চাশতের সালাত আদায় করতে দেখিনি। অবশ্য আমি তা পড়ে থাকি। [৪৩৪] [বুলুগুল মারাম : ৩৯৩]
[[৪৩৪] মুসলিম ৭১৮, বুখারী ১১২৮, আবূ দাঊদ ১২৯৩, আহমাদ ২৩৫০৫, মালিক ৩৬০, দারিমী ১৪৫৫]
হাদিসের মান : সহিহ হাদিস