(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৫৬টি]


ফজর সলাতের পর বিতর পড়া শরীয়তসম্মত নয়




38623 OK

(৩৮৬)

সহিহ হাদিস

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «أَوْتِرُوا قَبْلَ أَنْ تُصْبِحُوا» رَوَاهُ مُسْلِمٌ


আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন-সকাল (ফায্‌র) করার পূর্বেই তোমরা বিতর সালাত আদায় করো। [৪২৭] [বুলুগুল মারাম : ৩৮৬]


[[৪২৭] মুসলিম ৭৫৪। উক্ত হাদীসের বর্ণনাকারী হলেন, আবূ সাঈদ খুদরী (রাঃ) আর তা সহীহ হাদীস।]


হাদিসের মান : সহিহ হাদিস



38624 OK

(৩৮৭)

সহিহ হাদিস

وَلابْنِ حِبَّانَ: «مَنْ أَدْرَكَ الصُّبْحَ وَلَمْ يُوتِرْ فَلَا وِتْرَ لَهُ»


বর্ণনাকারী থেকে বর্ণিতঃ

ইবনু হিব্বানে রয়েছে- যে ব্যক্তি বিতর সালাত আদায় করল না অথচ সকাল করে ফেলল, তার বিতর সালাত নাই। [৪২৮] [বুলুগুল মারাম : ৩৮৭]


[[৪২৮] ইবনু হিব্বান ২৪০৮]


হাদিসের মান : সহিহ হাদিস