(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৫৮টি]


বিতর সলাতে যা পড়তে হয়




38621 OK

(৩৮৪)

সহিহ হাদিস

وَعَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ - رضي الله عنه - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يُوتِرُ بِـ {سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى} و {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} و {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ، وَزَادَ: وَلَا يُسَلِّمُ إِلَّا فِي آخِرِهِنَّ


উবাই বিন কা’ব (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিতর সলাতে– “সাব্বি হিসমা রাব্বিকাল আ’লা” ও “ক্বুল ইয়া-আইয়্যুহাল কাফিরূন” এবং “ক্বুল হু ওয়াল্লাহু আহাদ্‌” (সূরা তিনটি পাঠ করতেন)। নাসায়ী “কেবল শেষ রাক’আতেই সালাম ফিরাতেন” এ কথাটি বৃদ্ধি করেছেন। [৪২৫] [বুলুগুল মারাম : ৩৮৪]


[[৪২৫] আবূ দাঊদ ১৪২৩, নাসায়ী ১৭২৯, ১৭৩০, ইবনু মাজাহ ১১৭১।]


হাদিসের মান : সহিহ হাদিস



38622 OK

(৩৮৫)

অন্যান্য

وَلِأَبِي دَاوُدَ وَالتِّرْمِذِيِّ نَحْوُهُ عَنْ عَائِشَةَ وَفِيهِ: كُلُّ سُورَةٍ فِي رَكْعَةٍ، وَفِي الْأَخِيرَةِ: {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} وَالْمُعَوِّذَتَيْنِ


আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তাতে আছে, প্রত্যেক রাক’আতে ১টি করে সূরা পাঠ করতেন। অবশেষে সূরা “কুল হু ওয়াল্লাহু আহাদ” ও মু’আব্বিযাতাইন বা সূরা “ফালাক্ব” ও “নাস” পাঠ করতেন। [৪২৬] [বুলুগুল মারাম : ৩৮৫]


[[৪২৬] আবূ দাউদ ১৪২৩, ইবনু মাজাহ ১১৭৩, তিরমিযী ৪৬৩]


হাদিসের মান : অন্যান্য