
وَعَنْ خَارِجَةَ بْنِ حُذَافَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «إِنَّ اللَّهَ أَمَدَّكُمْ بِصَلَاةٍ هِيَ خَيْرٌ لَكُمْ مِنْ حُمْرِ النَّعَمِ» قُلْنَا: وَمَا هِيَ يَا رَسُولَ اللَّهِ ? قَالَ: «الْوِتْرُ، مَا بَيْنَ صَلَاةِ الْعِشَاءِ إِلَى طُلُوعِ الْفَجْرِ» رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ
খারিজাহ বিন হুযাফাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন – আল্লাহ একটি সলাত দান করে তোমাদেরকে একটি বিশেষ সুযোগ দিয়েছেন তা তোমাদের জন্য লাল রঙের উট অপেহ্মা উত্তম । আমরা বললাম – হে আল্লাহর রাসুল! সেটা কি? তিনি বললেন, ‘বিতর সলাত’, যা পড়া হয় ‘ইশা সলাতের পর থেকে ফজর উদয় হবার পূর্ব পর্যন্ত । হাকিম একে সহীহ্ বলেছেন । [৪১৩] [বুলুগুল মারাম : ৩৭২]
[[৪১৩] আবূ দাঊদ ১৪১৮, তিরমিযী ৪৫২, ইবনু মাজাহ ১১৬৮, দারেমী ১৫৭৬।]
হাদিসের মান : সহিহ হাদিস

وَرَوَى أَحْمَدُ: عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ نَحْوَهُ
ইমাম আহমাদ ‘আম্র বিন শু’আইব থেকে বর্ণনা করেছে তিনি তাঁর পিতা থেকে বর্ণিতঃ
তিনি তাঁর দাদা থেকে অনুরুপ হাদীস বর্ণনা করেছেন । [৪১৪] [বুলুগুল মারাম : ৩৭৩]
[[৪১৪] আহমাদ ২/২০৮, আহমাদের বর্ণনায় রয়েছে, নিশ্চয় আল্লাহ তা’য়ালা তোমাদের সলাতের সাথে আরেকটি সলাত বৃদ্ধি করেছেন, আর তা হছে বিতরের নামায । হাদিসটি যদিও আহমাদের বর্ণনায় দূর্বল সনাদে বর্ণিত হয়েছে, তবুও এর বিভিন্ন সূত্র এবং শাহেদ হাদীস থাকার কারণে তা সহীহ ।]
হাদিসের মান : যঈফ হাদিস