(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৭৬টি]


রাত্রি বেলা (তাহাজ্জুদ) সলাত আদায়ের পদ্ধতি




38603 OK

(৩৬৬)

সহিহ হাদিস

وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «صَلَاةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً، تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى» مُتَّفَقٌ عَلَيْهِ


ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (সাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- রাতের সলাত দু’ দু’ (রাক’আত) করে। আর তোমাদের মধ্যে কেউ যদি ফজ্‌র হবার আশংকা করে, তাহলে সে যেন এক রাক’আত সলাত আদায় করে নেয়। আর সে যে সলাত আদায় করল, তা তার জন্য বিতর হয়ে যাবে । [৪০৭] [বুলুগুল মারাম : ৩৬৬]


[[৪০৭]বুখারী ৪৭২, ৪৭৩, ৯৯০, ৯৯৩, ৯৯৫, ৯৯৮, মুসলিম ২৬১, ২৬৯, ২৭৫, ৭৪৯, ৭৫১, তিরমিযী ৪৩৭, ৪৬১, নাসায়ী ১৬৬৬, ১৬৬৭, আবু দাউদ ১৪২১, ১৪৩৮, ইবনু মাজাহ ১১৭৪, ১১৭৫, আহমাদ ৪৪৭৮, ৪৫৬৫, ৪৫৪৫, ৫৫১২, দারেমী ১৪৫৮।]


হাদিসের মান : সহিহ হাদিস



38604 OK

(৩৬৭)

অন্যান্য

وَلِلْخَمْسَةِ -وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ-: «صَلَاةُ اللَّيْلِ وَالنَّهَارِ مَثْنَى مَثْنَى» وَقَالَ النَّسَائِيُّ: «هَذَا خَطَأٌ»


বর্ণনাকারী থেকে বর্ণিতঃ

এবং পাঁচ জনে (আহমাদ, আবূ দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবনু মাজাহ) ও ইবনু হিব্বান একে সহীহ বলেছেন এ শব্দ বিন্যাস এনেঃ “ রাতের ও দিনের সলাত সলাত দু’ দু’ রাক’আত।” নাসায়ী বলেছেন এর মধ্যে ত্রুটি বিদ্যমান । [৪০৮] [বুলুগুল মারাম : ৩৬৭]


[[৪০৮] বুখারী ৪৭২, (দিনের কথা ব্যতীত হাদিস সহিহ- তাওযীহুল আহকাম ২য়/৩৯৪ পৃষ্ঠা)]


হাদিসের মান : অন্যান্য