(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৮০টি]


ফজরের সুন্নাতকে হালকা করা ও তাতে যা পাঠ করা হয়




38599 OK

(৩৬২)

সহিহ হাদিস

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - يُخَفِّفُ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَ صَلَاةِ الصُّبْحِ، حَتَّى إِنِّي أَقُولُ: أَقَرَأَ بِأُمِّ الْكِتَابِ? مُتَّفَقٌ عَلَيْهِ


আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী (সাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফজরের সলাতের পুর্বের দু’ রাক’আত (সুন্নাত) এত সংক্ষিপ্ত করতেন এমন কি আমি (মনে মনে) বলতাম, তিনি কি (শুধু) উম্মুল কিতাব (সুরাহ্‌ ফাতিহা) তিলাওয়াত করলেন? [৪০৩] [বুলুগুল মারাম : ৩৬২]


[[৪০৩] বুখারী ৩৯৭, ৪৬৮, ৫০৪, ১৫৯৮, ১৫৯৯, ৪৪০০, ১১৮১, মুসলিম ১৩২৯, তিরমিযী ৮৭৪, নাসায়ী ৬৯২, ৭৪৯, ২৯০৫, ২৯০৬, আবু দাউদ ২০২৩, ইবনু মাজাহ ৩০৬৩, আহমাদ ৪৮৭৩, ২৩৩৭৭, দারেমী ১৮৬৬]


হাদিসের মান : সহিহ হাদিস



38600 OK

(৩৬৩)

সহিহ হাদিস

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه -: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَرَأَ فِي رَكْعَتَي الفَجْرِ: {قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ} و {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} رَوَاهُ مُسْلِمٌ


আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ফজরের দু‘ রাক’আত সুন্নত সলাতে “ক্বুল ইয়া আইয়্যুহাল কাফিরুন” ও “ক্বুল হু ওয়াল্লাহু আহাদ” পাঠ করতেন। [৪০৪] [বুলুগুল মারাম : ৩৬৩]


[[৪০৪] মুসলিম ৭২৬, নাসায়ী ৯৪৫, ১১৪৮]


হাদিসের মান : সহিহ হাদিস