
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ الْمُزَنِيِّ - رضي الله عنه - عَنِ النَّبِيِّ - صلى الله عليه وسلم - قَالَ: «صَلُّوا قَبْلَ الْمَغْرِبِ، صَلُّوا قَبْلَ الْمَغْرِبِ» ثُمَّ قَالَ فِي الثَّالِثَةِ: «لِمَنْ شَاءَ» كَرَاهِيَةَ أَنْ يَتَّخِذَهَا النَّاسُ سُنَّةً. رَوَاهُ الْبُخَارِيُّ ، وَفِي رِوَايَةِ ابْنِ حِبَّانَ: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - صَلَّى قَبْلَ الْمَغْرِبِ رَكْعَتَيْنِ
আব্দুল্লাহ বিন মুগাফফাল আল মুযান্নী (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)হতে বর্ননা করেছেন, তিনি বলেছেনঃ তোমরা মাগরীবের (ফরযের) পুর্বে (নফল) সলাত আদায় করো, তোমরা মাগরীবের (ফরযের) পুর্বে (নফল) সলাত আদায় করো। লোকেরা এ ‘আমলকে সুন্নাত হিসেবে গ্রহন করতে পারে, এ কারনে তৃতীয়বারে তিনি বললেনঃ এ হুকুম তার জন্য যে ইচ্ছা করে। যেন তিনি নিয়মিত আদায় করা অপছন্দ করলেন। ইবনু হিব্বানের একটি বর্ননায় আছে, নাবী (সাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাগরীবের পুর্বে দু রাক’আত সলাত আদায় করেছিলেন। [৪০১] [বুলুগুল মারাম : ৩৬০]
[[৪০১] বুখারী ১১৮৩, ৭৩৫৮, আবু দাউদ ১২৮১, আহমাদ ২০০২৯, পুর্নাঙ্গ হাদিসটি হচ্ছেঃ অতঃপর তিনি বলেন, মাগরিব নামাযের পুর্বে তোমরা দু’ রাক’আত সলাত আদায় কর। তিনি এ কথাটি দুবার বললেন। [আরবী] অতঃপর তৃতীয়বারে বললেন, যার ইচ্ছা (অর্থাৎ যে পড়তে চায় সে পড়তে পারে) তিনি এ কথাটি এ আশংকায় বললেন যে, লোকেরা তা সুন্নাত মনে করা শুরু করবে।]
হাদিসের মান : সহিহ হাদিস

وَلِمُسْلِمٍ عَنْ أَنَسٍ قَالَ: كُنَّا نُصَلِّي رَكْعَتَيْنِ بَعْدَ غُرُوبِ الشَّمْسِ، فَكَانَ - صلى الله عليه وسلم - يَرَانَا، فَلَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَنَا
মুসলিমে আছে ‘আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ
আমরা সুর্যাস্তের পর দু’ রাক’আত সলাত আদায় করতাম। নাবী (সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদের দেখতেন এবং আমাদের সেটা করার জন্য হুকুমও করতেন না, নিষেধ ও করতেন না। [৪০২] [বুলুগুল মারাম : ৩৬১]
[[৪০২] মুসলিম ৮৩৬, বুখারী ৫০৩, ৬২৫, ৪৩৭০, নাসায়ী ৬৮২, আবু দাউদ ১২৮২, ইবনু মাজাহ ১১৬৩, আহমাদ ১১৯০১, ১২৬৪৫, দারেমী ১৪৪১]
হাদিসের মান : সহিহ হাদিস