(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৮৬টি]


যে ব্যক্তি দিবা-রাতে ১২ রাকয়াত নফল সলাত আদায় করবে তার প্রতিদান




38593 OK

(৩৫৬)

সহিহ হাদিস

وَعَنْ أُمِّ حَبِيبَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ - صلى الله عليه وسلم - يَقُولُ: «مَنْ صَلَّى اثْنَتَا عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ» رَوَاهُ مُسْلِمٌ، وَفِي رِوَايَةٍ: «تَطَوُّعًا»


মুসলিম জননী উম্মু হাবিবাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- যে ব্যক্তি দিন রাতে বারো রাকা’আত (সুন্নাত) সলাত আদায় করবে তার বিনিময়ে তার জন্য জান্নাতে একখানা অট্টালিকা নির্মাণ করা হবে। অন্য বর্ণনায় ঐ বারো রাকাআতকে “নফল সলাত` (একই অর্থ) বলা হয়েছে। [৩৯৭] [বুলুগুল মারাম : ৩৫৬]


[[৩৯৭] মুসলিম ৭২৮, তিরমিযী ৪১৫, নাসায়ী ১৭৯৬, ১৭৯৭, ১৮০০, ১৮০১, আবূ দাউদ ১২৫০, ইবনু মাজাহ ১১৪১, আহমাদ ২৬২২৮, ২৬২৩৫, দারেমী ১২৫০।]


হাদিসের মান : সহিহ হাদিস



38594 OK

(৩৫৭)

সহিহ হাদিস

وَلِلتِّرْمِذِيِّ نَحْوُهُ، وَزَادَ: «أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ، وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ»


বর্ণনাকারী থেকে বর্ণিতঃ

তিরমিযীতে অনুরূপই আছে, তবে যা বৃদ্ধি করেছেন (তা হলো) : যুহরের পুর্বে চার রাক’আত ও পরে দু’রাক’আত, মাগরিবের পরে দু’রাক’আত, ‘ইশার পরে দু’রাক’আত, ফজরের পুর্বে দু’রাক’আত। [৩৯৮] [বুলুগুল মারাম : ৩৫৭]


[[৩৯৮] মুসলিম ৭২৮, তিরমিযী ৪১৫, নাসায়ী ১৭৯৬, ১৭৯৭, ১৮০০, ১৮০১, আবূ দাউদ ১২৫০, ইবনু মাজাহ ১১৪১, আহমাদ ২৬২২৮, ২৬২৩৫, দারেমী ১২৫০। ইমাম তিরমিযী তা বর্ননা করেন। বর্ণনাকারী হলেনঃ উম্মু হাবীবা (রাঃ) এবং তিরমিযী বলেন, হাদিসটি হাসান, সহীহ।]


হাদিসের মান : সহিহ হাদিস