
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: لَمْ يَكُنِ النَّبِيُّ - صلى الله عليه وسلم - عَلَى شَيْءٍ مِنَ النَّوَافِلِ أَشَدَّ تَعَاهُدًا مِنْهُ عَلَى رَكْعَتَي الفَجْرِ. مُتَّفَقٌ عَلَيْهِ
আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোন নফল সলাতকে ফাজরের দুরাকাআত সুন্নাতের চেয়ে অধিক গুরুত্ব প্রদান করতেন না। [৩৯৫] [বুলুগুল মারাম : ৩৫৪]
[[৩৯৫] বুখারী ১১৬৯, ৬১৮, ৯৩৭, ১১৭৩, ১১৮১, মুসলিম ৭২৩, ৭২৯, ৮৮২, তিরমিয়ী ৪২৫, ৪৩৩, ৫২২, নাসায়ী ৫৮৩, ১৪২৭, ১৭৬৬, ১৭৭৯, আবূ দাউদ ১১২৮, ১১৩০, ১১৩২. ইবনু মাজাহ ১১৪৫, আহমাদ ৪৪৯২, ৪৫৭৭, মুসলিম ২৬১, ২৮৫, দারেমী ১৪৩৭, ১৪৪৩, ১৪৪৪ ।]
হাদিসের মান : সহিহ হাদিস

وَلِمُسْلِمٍ: «رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا»
বর্ণনাকারী থেকে বর্ণিতঃ
মুসলিমে আছে- ফাজ্রের দু’রাকা’আত (সুন্নাত) সলাত দুনিয়া ও তার মধ্যস্থিত সকল বস্তুর চেয়ে উত্তম। [৩৯৬ [বুলুগুল মারাম : ৩৫৫]
[[৩৯৬] মুসলিম ৭২৫, তিরমিযী ৪১৬, নাসায়ী ১৭৫৯, আহমাদ ২৫৭৭৪]
হাদিসের মান : সহিহ হাদিস