
وَعَنْ أَبِي بَكْرَةَ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - كَانَ إِذَا جَاءَهُ أَمْرٌ يَسُرُّهُ خَرَّ سَاجِداً لِلَّهِ. رَوَاهُ الْخَمْسَةُ إِلَّا النَّسَائِيَّ
আবু বাকরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট যখন কোন খুশীর খবর পৌঁছত তখন তিনি আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশে সাজদা করতেন।” [৩৮৮] [বুলুগুল মারাম : ৩৪৭]
[[৩৮৮] আবূ দাউদ ২৭৭৪, ইবনু মাজাহ ১৩৯৪ । উক্ত হাদীসের সানাদ দুর্বল হলেও হাদীসটি সহীহ। কেননা এর অনেক শাহেদ হাদীস রয়েছে। উক্ত হাদীসটি আব্দুর রহমান বিন আউফ (রাঃ), বারা’ ইবনু আযেব (রাঃ), আনাস (রাঃ), সা’দ বিন আবি ওয়াক্কাস (রাঃ), জাবের (রাঃ) এবং অন্যান্য সাহাবা থেকে বর্ণিত হয়েছে। আর সাহাবাগণ পরবর্তীকালে এরূপ করতেন।]
হাদিসের মান : হাসান হাদিস

وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ - رضي الله عنه - قَالَ: سَجَدَ النَّبِيُّ - صلى الله عليه وسلم - فَأَطَالَ السُّجُودَ، ثُمَّ رَفَعَ رَأْسَهُ وَقَالَ: «إِنَّ جِبْرِيلَ أتَانِي، فَبَشَّرَنِي، فَسَجَدْت لِلَّهِ شُكْرًا» رَوَاهُ أَحْمَدُ، وَصَحَّحَهُ الْحَاكِمُ
আবদুর রহমান বিন আওফ (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, নারী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সাজদাহ করেছিলেন এবং তা দীর্ঘ করেছিলেন- তারপর তার মাথা উঠিয়ে বলেছিলেন- আমার নিকট জিবরাইল 'আলাইহিস সালাম এসেছিলেন ও আমাকে শুভ সংবাদ দান করেছিলেন, ফলে আমি আল্লাহর নিকট শুকরিয়া আদায়ের নিমিত্তে সাজদাহ করলাম। হাকিম একে সহীহ বলেছেন।” [৩৮৯] [বুলুগুল মারাম : ৩৪৮]
[[৩৮৯] আহমাদ ১/৯১ হাকিম ১/৫৫০]
হাদিসের মান : সহিহ হাদিস

وَعَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا- أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - بَعَثَ عَلِيًّا إِلَى الْيَمَنِ -فَذَكَرَ الْحَدِيثَ- قَالَ: فَكَتَبَ عَلِيٌّ بِإِسْلَامِهِمْ، فَلَمَّا قَرَأَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - الْكِتَابَ خَرَّ سَاجِدًا. رَوَاهُ الْبَيْهَقِيُّ ، وَأَصْلُهُ فِي الْبُخَارِيِّ
বারাআ বিন আযিব (রাঃ) থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আলী (রাঃ)-কে ইয়ামানে পাঠিয়েছিলেন। অতঃপর বর্ণনাকারী দীর্ঘ হাদীস বর্ণনা করার পর বলেন, ‘আলী (রাঃ) নারী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে পত্রদ্বারা ইয়ামেনবাসীদের ইসলাম ধর্ম গ্রহণের সংবাদ জানিয়েছিলেন। নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উক্ত পত্র পাঠান্তে আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপনের উদ্দেশে সাজদাহ করলেন-বাইহাকী। এর মূল বক্তব্য বুখারীতে রয়েছে।[৩৯০] [বুলুগুল মারাম : ৩৪৯]
[[৩৯০] বাইহাকী ২/৩৬৯]
হাদিসের মান : সহিহ হাদিস