(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ২০০টি]


সূরা আল-হাজ্জ্ব এর দু‘সাজদাহ এর বিধান




38579 OK

(৩৪৩)

হাসান হাদিস

وَعَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ - رضي الله عنه - قَالَ: فُضِّلَتْ سُورَةُ الْحَجِّ بِسَجْدَتَيْنِ. رَوَاهُ أَبُو دَاوُدَ فِي «الْمَرَاسِيلِ»


খালিদ বিন মা’দান (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, সূরা “হাজ্জ”-কে দু’টি সাজদার আয়াত দ্বারা বিশেষ মর্যাদা দেয়া হয়েছে। আবূ দাঊদ তাঁর মারাসিল গ্রন্থে। [৩৮৪] [বুলুগুল মারাম : ৩৪৩]


[[৩৮৪] মুরসাল, সনদ হাসান। মারাসীল আবূ দাঊদ হাঃ ৭৮]


হাদিসের মান : হাসান হাদিস



38580 OK

(৩৪৪)

অন্যান্য

وَرَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ مَوْصُولًا مِنْ حَدِيثِ عُقْبَةَ بْنِ عَامِرٍ، وَزَادَ: «فَمَنْ لَمْ يَسْجُدْهُمَا، فَلَا يَقْرَأْهَا» وَسَنَدُهُ ضَعِيفٌ


উক্‌বাহ বিন‘আমির (রাঃ) থেকে বর্ণিতঃ

“যে ব্যক্তি সাজদাহ দু’টি না করবে সে যেন তা (সূরা হাজ্জ) পাঠ না করে। এটির সানাদ য‘ঈফ্‌ (দুর্বল)। [৩৮৫] [বুলুগুল মারাম : ৩৪৪]


[[৩৮৫] ইবনু হাজার তাঁর আদ দিরাইয়াহ গ্রন্থে বলেন, এর সনদে ইবনু লাহিয়া রয়েছে। ইমাম সনআনী বলেন, এর সনদে ইবনু লাহিয়া রয়েছে যিনি এককভাবে হাদীসটি বর্ণনা করেছেন। ইমাম যাহাবী তাঁর তানকীহুত তাহকীক (১/১৮৯) গ্রন্থে উক্ত রাবী সম্পর্কে বলেন, তিনি হচ্ছেন লীন। ইমাম শওকানী তাঁর নাইলুল আওত্বার গ্রন্থে বলেন, এর সনদে ইবনু লাহিয়া ও মাশরু‘ বিন আহান নামক দু’জন দুর্বল রাবী রয়েছে। আহমাদ শাকের হাদীসটিকে শরহে সুনান তিরমিযী (২/৪৭১) গ্রন্থে সহীহ বলেছেন, শাইখ আলবানী তাখরীজ মিশকাতুল মাসাবীহ ৯৮৮ গ্রন্থে হাদীসটিকে সহীহ বলেছেন, সহীহ আবূ দাউদ (১৪০২), সহীহ তিরমিযী (৫৭৮) গ্রন্থে হাসান বলেছেন। পক্ষান্তরে যঈফুল জামে‘ ৩৯৮২ গ্রন্থে একে দুর্বল বলেছেন। আবদুর রহমান আল মুবারকপুরী তাঁর তুহফাতুল আহওয়াযী (২/৪৯৪) গ্রন্থে বলেন, দুর্বল তবে আমর ইবনুল আস এর হাদীস, মুরসাল বর্ণনা ও সাহাবীগণের আসার দ্বারা এটি শক্তিশালী হয়েছে।]


হাদিসের মান : অন্যান্য