
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - سَجَدَ بِالنَّجْمِ. رَوَاهُ الْبُخَارِيُّ
ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূরা “আন্-নাজম”-এর সাজদাহ করেছিলেন। [৩৮২] [বুলুগুল মারাম : ৩৪১]
[[৩৮২] বুখারী ১০৭১, ৪৮৬২, তিরমিযী ৫৭৫।]
হাদিসের মান : সহিহ হাদিস

وَعَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ - رضي الله عنه - قَالَ: قَرَأْتُ عَلَى النَّبِيِّ - صلى الله عليه وسلم - النَّجْمَ، فَلَمْ يَسْجُدْ فِيهَا. مُتَّفَقٌ عَلَيْهِ
যায়দ বিন সাবিত (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন- আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সূরা “আন্-নাজ্ম” পড়ে শুনিয়েছিলাম- তিনি তাতে সাজদাহ করেননি। [৩৮৩] [বুলুগুল মারাম : ৩৪২]
[[৩৮৩] বুখারী ১০৭২, ১০৭৩, তিরমিযী ৫৭৬, নাসায়ী ৯৬০, আবূ দাঊদ ১৪০৪, আহমাদ ২১০৮১, ২১১১৩, দারেমী ১৪৭২]
হাদিসের মান : সহিহ হাদিস