(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদ ১০১. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২৫২টি]


নফল সলাতে রহমতের আয়াত পাঠ করার সময় (আল্লাহর নিকট) চাওয়া শরীয়তসম্মত




38527 OK

(২৯২)

হাসান হাদিস

وَعَنْ حُذَيْفَةَ - رضي الله عنه - قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - فَمَا مَرَّتْ بِهِ آيَةُ رَحْمَةٍ إِلَّا وَقَفَ عِنْدَهَا يَسْأَلُ، وَلَا آيَةُ عَذَابٍ إِلَّا تَعَوَّذَ مِنْهَا. أَخْرَجَهُ الْخَمْسَةُ، وَحَسَّنَهُ التِّرْمِذِيُّ


হুযাইফাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন- আমি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে সলাত আদায় করেছি (সলাতে) কুরআন পড়ে রহমতের আয়াতে পৌঁছে রহমত কামনা করতেন এবং আযাবের আয়াতে পৌছে আযাব থেকে আশ্রয় চাইতেন। তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন। [৩২৯] [বুলুগুল মারাম : ২৯২]


[[৩২৯] মুসলিম ৭৭২, তিরমিযী ২৬২, আবু দাউদ ৮৭১, ৮৭৪, নাসায়ী ১০০৮, ১০০৯, ১০৪৬, ১৬৬৪, ইবনু মাজাহ ১৩৫১, আহমাদ ২২৭৫০, ২২৮৫৮, ২২৮৬৬, দারেমী ১৩০৬]


হাদিসের মান : হাসান হাদিস