(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদ ৯১. [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ২৬৯টি]


সলাতে দু’হাত উত্তোলন ও হাত উত্তোলনের স্থানসমূহ




38510 OK

(২৭৫)

সহিহ হাদিস

وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ. مُتَّفَقٌ عَلَيْهِ


আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যখন সলাত শুরু করতেন, তখন উভয় হাত তার কাধ বরাবর উঠাতেন। আর যখন রুকূ’তে যাওয়ার জন্য তাকবীর বলতেন এবং যখন রুকূ’ হতে মাথা উঠাতেন তখনও দু'হাত উঠাতেন।” [৩১১] [বুলুগুল মারাম : ২৭৫]


[[৩১১] বুখারী ৭৩৫, ৭৩৬, ৭৩৮, ৭৩৯, মুসলিম ৩৯০, তিরমিযী ২৫৫, নাসায়ী ৮৭৭, ৮৭৮, ১০২৫, ১১৪৪, আৰু দাউদ ৭২১, ৭২২, ইবনু মাজাহ ৮৫৮, আহমাদ ৪৫২৬, ৪৬৬০, মালেক ১৬৫, দারেমী ১৩০৮]


হাদিসের মান : সহিহ হাদিস



38511 OK

(২৭৬)

সহিহ হাদিস

وَفِي حَدِيثِ أَبِي حُمَيْدٍ، عِنْدَ أَبِي دَاوُدَ: يَرْفَعُ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا مَنْكِبَيْهِ، ثُمَّ يُكَبِّرُ


বর্ণনাকারী থেকে বর্ণিতঃ

আবু হুমাইদ থেকে আবু দাউদে আছে- নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তার উভয় কাঁধ বরাবর দু’ হাত ওঠাতেন তারপর আল্লাহু আকবার বলতেন।” [৩১২] [বুলুগুল মারাম : ২৭৬]


[[৩১২] বুখারী ৮২৮, তিরমিযী ২৬০, ২৭০, ৩০৪, নাসায়ী ১১৮১, ইবনু মাজাহ ৮৬২, ৮৬৩. আহমাদ ২৩০৮৮, দারেমী ১৩০৭, ১৩৫৬]


হাদিসের মান : সহিহ হাদিস



38512 OK

(২৭৭)

সহিহ হাদিস

وَلِمُسْلِمٍ عَنْ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ - رضي الله عنه - نَحْوُ حَدِيثِ ابْنِ عُمَرَ، وَلَكِنْ قَالَ: حَتَّى يُحَاذِيَ بِهِمَا فُرُوعَ أُذُنَيْهِ


ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

উপরোক্ত হাদীসের অনুরূপ হাদীসে আরো আছেঃ নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দু’ হাত দু’ কানের উপরিভাগ পর্যন্ত উঠাতেন। [৩১৩] [বুলুগুল মারাম : ২৭৭]


[[৩১৩] মুসলিম ৩৯১, নাসায়ী ৮৮১, ১০২৪, ১০৫৬, ১০৮৫, আবূ দাঊদ ৭৪৫, ইবনু মাজাহ ৮৫৯, আহমাদ ২০০০৮, দারেমী ১২৫১]


হাদিসের মান : সহিহ হাদিস