(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদ ৮৫. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২৭৯টি]


তাহিয়্যাতুল মাসজিদ সলাত আদায় করার বিধান




38500 OK

(২৬৬)

সহিহ হাদিস

وَعَنْ أَبِي قَتَادَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «إِذَا دَخَلَ أَحَدُكُمْ الْمَسْجِدَ فَلَا يَجْلِسْ حَتَّى يُصَلِّيَ رَكْعَتَيْنِ» مُتَّفَقٌ عَلَيْهِ


আবূ কাতাদাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেনঃ তোমাদের কেউ মাসজিদে প্রবেশ করলে দু’ রাক’আত সলাত (তাহিয়্যাতুল-মাসজিদ) আদায় করার পূর্বে যেন না বসে। [৩০৪] [বুলুগুল মারাম : ২৬৬]


[[৩০৪] বুখারী (৪৪৪, ১১৬৭), তিরমিযী ৩১৬, নাসায়ী ৭৩০, আবূ দাঊদ ৪৬৭, ইবনু মাজাহ ১০১৩, আহমাদ (২২০২৩, ২২০৭২), মুওয়াত্তা মালেক ৩৮৮, দারেমী ১৩৯৩]


হাদিসের মান : সহিহ হাদিস