
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «مَنْ سَمِعَ رَجُلاً يَنْشُدُ ضَالَّةً فِي الْمَسْجِدِ فَلْيَقُلْ: لَا رَدَّهَا اللَّهُ عَلَيْكَ، فَإِنَّ الْمَسَاجِدَ لَمْ تُبْنَ لِهَذَا» رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরাইরা (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন – যে শুনতে পাবে কেউ মাসজিদে হারানো বস্তুর ঘোষণা করছে শ্রবণকারী যেন বলে – ‘আল্লাহ্ যেন তোমাকে তা আর ফিরিয়ে না দেন।‘ কেননা মাসজিদ এরূপ (ঘোষণার) কাজের জন্য তৈরী করা হয়নি। [২৯৪] [বুলুগুল মারাম : ২৫৬]
[[২৯৪] মুসলিম ৫৬৮, তিরমিযী ১৩১২, আবূ দাঊদ ৪৭৩, ইবনু মাজাহ ৭৬৭ আহমাদ ৮৩৮২, ৯১৬১, দারেমী ১৪০১]
হাদিসের মান : সহিহ হাদিস