(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদ ৭৪. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২৯০টি]


মাসজিদে কবিতা পাঠ করার বিধান




38489 OK

(২৫৫)

সহিহ হাদিস

وَعَنْهُ - رضي الله عنه - أَنَّ عُمَرَ - رضي الله عنه - مَرَّ بِحَسَّانَ يُنْشِدُ فِي الْمَسْجِدِ، فَلَحَظَ إِلَيْهِ، فَقَالَ: قَدْ كُنْتُ أُنْشِدُ، وَفِيهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ. مُتَّفَقٌ عَلَيْهِ


আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ

উমার (রাঃ) হাস্‌সান (রাঃ) -কে মাসজিদে কবিতা পাঠরত অবস্থায় পেয়ে তার দিকে অসন্তুষ্টি ভাব নিয়ে দৃষ্টি করলেন। ফলে হাস্‌সান (রাঃ) তাঁকে বললেনঃ এখানে আপনার চেয়ে উত্তম ব্যক্তির উপস্থিতিতেও আমি কবিতা আবৃত্তি করতাম। (অর্থাৎ নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর উপস্থিতিতে)। [২৯৩] [বুলুগুল মারাম : ২৫৫]


[[২৯৩] বুখারী ৩২১২, ৬১৫২, মুসলিম ২৪৮৫, নাসায়ী ৭১৬, আহমাদ ২১৪২৯]


হাদিসের মান : সহিহ হাদিস