(৪৯৮) সলাত [হাদিসের সীমা (১৫১-৫৩৩), সর্বমোট হাদিসঃ ৪০০টি]

পরিচ্ছেদ ৬৬. [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩০১টি]


সলাত অবস্থায় থুথু ফেলা নিষেধ তবে বিশেষ প্রয়োজনে বৈধ ও তার পদ্ধতি




38478 OK

(২৪৫)

সহিহ হাদিস

وَعَنْ أَنَسٍ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم -: «إِذَا كَانَ أَحَدُكُمْ فِي الصَّلَاةِ فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ، فَلَا يَبْزُقَنَّ بَيْنَ يَدَيْهِ وَلَا عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ شِمَالِهِ تَحْتَ قَدَمِهِ» مُتَّفَقٌ عَلَيْهِ وَفِي رِوَايَةٍ: «أَوْ تَحْتَ قَدَمِهِ»


আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদের কেউ যখন সলাতে থাকে, তখন তো সে তার রবের সাথে নিবিড় আলাপে মশগুল থাকে। কাজেই সে যেন তার সামনে বা ডানে থুথু না ফেলে; তবে (প্রয়োজনে) বাঁ দিকে বা পায়ের নীচে ফেলবে। [২৮১] ভিন্ন এক বর্ণনায় রয়েছে অথবা তার পায়ের নীচে। [২৮২] [বুলুগুল মারাম : ২৪৫]


[[২৮১] বুখারী ১২১৪; মুসলিম ৫৫১ [২৮২] বুখারী ২৪১, ৪০৫, ৪১২, ৪১৩, ৪১৭, ৫৩১, ৫৩২, ৪২২, ১২১৪, মুসলিম ৪৯৩ নাসায়ী ৩০৮, ৭২৮, আবূ দাঊদ ৪৬০, ইবনু মাজাহ ৭৬২, ৭৬২, ১০২৪, আহমাদ ১১৬৫১, ১২৫৪৭, দারেমী ১৩৯৬]


হাদিসের মান : সহিহ হাদিস