
عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: نَهَى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - أَنْ يُصَلِّيَ الرَّجُلُ مُخْتَصِرًا. مُتَّفَقٌ عَلَيْهِ، وَاللَّفْظُ لِمُسْلِمٍ (1)، وَمَعْنَاهُ: أَنْ يَجْعَلَ يَدَهُ عَلَى خَاصِرَتِهِ
আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘মুখতাসির’ বা কোমরে হাত রেখে সলাত আদায় করতে নিষেধ করেছেন। [২৭৩] শব্দ বিন্যাস মুসলিমের এবং মুখতাসির অর্থ হলো সে তার হাতকে কোমরে রাখে। [বুলুগুল মারাম : ২৩৮]
[২৭৩] বুখারী ১২১৯, ১২২০; মুসলিম ৫৪৫]
হাদিসের মান : সহিহ হাদিস

وَفِي الْبُخَارِيِّ عَنْ عَائِشَةَ -رَضِيَ اللَّهُ عَنْهَا- أَنَّ ذَلِكَ فِعْلُ الْيَهُودِ
আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ
মুখতাসির বা কোমরে হাত রাখা অবস্থায় সলাতে দাঁড়ান’ হচ্ছে ইয়াহূদ জাতির কাজ। [২৭৪] [বুলুগুল মারাম : ২৩৯]
[[২৭৪] মারফূ‘ হিসেবে সহীহ। বুখারী ৩৪৫৮ হাদীসটিকে মাসরূক সূত্রে আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি কোন মুসল্লীর সলাতরত অবস্থায় কোমরে হাত রাখাকে অপছন্দ করতেন। তিনি বলেন, ইহুদীরা এরকম করে থাকে।]
হাদিসের মান : সহিহ হাদিস